ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ATM Update: এটিএম থেকে টাকা তোলেন প্রতিদিন? এবার আপনার জন্য রইল এই বড় আপডেট

আপনি কি এমন মানুষ যিনি এটিএম থেকে টাকা তুলতে ভয় পান? তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্যই। সারাদেশে নির্বাচিত কয়েকটি এটিএমে আবারো নগদ ফেরত দেওয়ার প্রক্রিয়া পুনরায় চালু করা হবে। এর ফলে এটিএম মেশিন নির্ধারিত সময়ের মধ্যে আপনার না নেওয়া তক ফেরত নিয়ে নেবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবারে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকের কাছ থেকে পাওয়া নগদ টাকা ফেরত নেবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএমে গ্রাহকদের সুরক্ষা দেওয়ার জন্য এবং জালিয়াতি রোধ করতে এই নতুন পদ্ধতি গ্রহণ করেছে। চলুন তাহলে এই ফিচারের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

নগদ টাকা ফেরত নেওয়ার সুবিধা কি?

এটিএম হলে এমন একটি মেশিন যেখানে নির্ধারিত সময়ের মধ্যে যদি নগদ টাকা আপনি না তোলেন তাহলে মেশিন সেই নগদ টাকা ফেরত নিয়ে নেয়। যাতে এই টাকার কোনরকম অপব্যবহার না হয় সেই কারণে এই কাজ করা হয়ে থাকে। এর আগে এই সুবিধা অপব্যবহার করা হয়েছিল যেখানে প্রতারকরা আংশিক পরিমাণ টাকা তুলে নিত কিন্তু মেশিন লগে পুরো অর্থ উত্তোলন রেকর্ড করা হয়ে যেত। এর ফলে ব্যাংকের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং এই কারণে আরবিআই ২০১২ সালে এই সুবিধা বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয়।

গ্রাহকের সাথে কিভাবে হয় প্রতারণা?

এটিএম বুথে জালিয়াতির নতুন উপায় বের করেছিল ভারতের প্রতারকরা। তারা ক্যাশ ট্রের সামনে একটি নকল কভার লাগিয়ে রাখত যাতে মেশিন থেকে নগদ আটকে যায় এবং গ্রাহক তা দেখতে না পান। গ্রাহক মনে করেন লেনদেন ব্যর্থ হয়েছে এবং তিনি বাড়ি চলে যান। এরপরে প্রতারক সেখানে পৌঁছে টাকা উত্তোলন করে এবং গ্রাহক সেই ব্যাপারে জানতেও পারেন না। পরে দেখা যায় গ্রাহক মেসেজ পেয়েছেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন হয়েছে। প্রতারকরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই কভার খুলে নিয়ে তারপর টাকা উত্তোলন করে থাকে। এই সমস্যার মোকাবিলা করতে ভারত সরকারের তরফ থেকে এই নতুন নির্দেশিকা জানানো হয়েছিল। আর বি আই ভারতের প্রতিটি ব্যাংকের প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা আরো সুদৃঢ় করার নির্দেশ দিয়েছে।

কিভাবে প্রযোজ্য হবে এই সুবিধা?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিটি ব্যাংককে তাদের এটিএম এ এই সুবিধা চালু করার নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে যেখানে এই ধরনের জালিয়াতির সংখ্যা বেশি অথবা যে জায়গায় এটিএমে কোনরকম সুরক্ষা ব্যবস্থা ভাল নয় সেখানে এই নিয়ম কার্যকর হবে। এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য ব্যাঙ্কগুলিকে তাদের এটিএম মেশিনগুলিকে আপগ্রেড করতেও বলা হয়েছে। এই কৌশলটি বিশেষ করে এমন ক্ষেত্রে কার্যকর হবে যেখানে গ্রাহকরা ভুল করে টাকা তুলতে ভুলে যান বা কোনো কারণে টাকা নিতে অক্ষম হন। এছাড়াও, একজন প্রতারক যদি অন্য গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, তবে এই কৌশলটি তাকেও থামাতে সহায়ক হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026