ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RBI: ব্যাংকের কর্মীরা কাজ না করলে এবার তাদের শাস্তি দিতে পারবেন আপনিও, জানুন কিভাবে ব্যবহার করবেন আরবিআই-এর এই সুবিধা

আপনি যদি কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যাংকে যান এবং সেখানে উপস্থিত ব্যাংকের কর্মচারী আপনার কাজ করতে অনিচ্ছুক হন বা আপনাকে দুপুরের খাবারের পর আসতে বলেন তাহলে এবার থেকে আপনি কিন্তু এই কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ভারত সরকারের তরফ থেকে এই কর্মীদের শায়েস্তা করার জন্য একটা নতুন নিয়ম জারি করা হয়েছে যার অধীনে, এবারে যারা ডিউটির সময় আপনার কাজ স্থগিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে। আরবিআই ব্যাংকের গ্রাহকদের অনেক ধরনের নতুন অধিকার এবং অনেক ধরনের নতুন সুবিধা দিয়েছে যার মাধ্যমে এই ধরনের সমস্যার মোকাবিলা আপনি করতে পারেন।

আসলে ব্যাংকের গ্রাহকরা অনেকেই এই নতুন নিয়মের ব্যাপারে জানেন না এবং সেই কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। কিন্তু গ্রাহকদের সবার আগে জেনে নেওয়া উচিত এই জায়গাতে তাদের কি কি অধিকার রয়েছে এবং অবহেলার বিষয়ে তারা কিভাবে অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আপনি আরবিআই-এর সাহায্য গ্রহণ করতে পারেন। ব্যাংকের গ্রাহকদের সাথে সঠিক আচরণ করা প্রত্যেকটি ব্যাংক কর্মীর জন্য বাধ্যতামূলক। তবে যথাযথভাবে আচরণ না করলে গ্রাহকদের সরাসরি তাদের অভিযোগ রিজার্ভ ব্যাংকের কাছে পাঠানোর অধিকার রয়েছে। এখন আর চুপচাপ বসে থাকার দিন নেই। ব্যাংকের কর্মীদের বিরুদ্ধেও এবারে ব্যবস্থা নিতে পারেন আপনারা।

অনেক সময় এমন দেখা যায়, কোন একজন গ্রাহককে নিজের কাজ করার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যাংকের অপেক্ষা করতে হচ্ছে অথবা এখানে সেখানে টেবিলের পর টেবিল ঘোরাঘুরি করতে হচ্ছে। আপনিও যদি এরকম কোন অভিজ্ঞতার শিকার হন তাহলে আপনি সরাসরি ব্যাংকিং ন্যায়পালের কাছে অভিযোগ জানাতে পারেন এবং সমস্যার সমাধান পেতে পারেন। প্রথমে আপনাকে সেই ব্যাংকের ব্যাংক ম্যানেজার অথবা নোডাল অফিসারের কাছে গিয়ে অভিযোগ জানাতে হবে। তারপর যদি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে আপনি আর পরবর্তীকালে অভিযোগ নাও জানাতে পারেন। কিন্তু যদি আপনি এখনো সমস্যায় পড়ে থাকেন এবং ব্যাংকের তরফ থেকেও কোন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আপনি ব্যাংকের টোল ফ্রি নম্বরে অথবা ব্যাংকের অনলাইন পোর্টালে কল করে অভিযোগ করতে পারেন।

যদি উল্লেখিত সমস্ত পদ্ধতির মাধ্যমেও বিষয়টি নিষ্পত্তি না হয় তাহলে সরাসরি আপনি সমস্যাটি নিয়ে ব্যাংকিং ন্যায়পালের কাছে রিপোর্ট করতে পারেন। এর জন্য আপনাকে অনলাইনে আপনার অভিযোগ জানাতে হবে। অভিযোগ জানাতে হলে আপনাকে, cms.rbi.org.in ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর হোম পেজ খুললে আপনাকে সেখানে দেওয়া “ফাইল এ কমপ্লেন্ট” অপশনে ক্লিক করতে হবে। এর পাশাপাশি CRPC@rbi.org.in-এ মেইল পাঠিয়ে আপনি অভিযোগ জানাতে পারেন। এছাড়াও আরবিআই-এর টোল ফ্রি নম্বর 14448-এ ফোন করে আপনি সমস্যার সমাধান করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026