রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ২২ জানুয়ারি সোমবার রাম মন্দির প্রাণ প্রতিস্থা অনুষ্ঠান উপলক্ষে সরকারি ক্ষেত্রের ব্যাংক, বীমা সংস্থা এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলিতে (RRBs) অর্ধদিবস ছুটি থাকবে। এই কারণে, ওই দিন RBI-এর ১৯টি ইস্যু অফিসেও ২০০০ টাকার নোট বিনিময় বা জমা করার সুযোগ সীমিত থাকবে। RBI-এর বিবৃতিতে বলা হয়েছে, “ভারত সরকার ঘোষিত অর্ধ-দিনের ছুটির কারণে, ২২ জানুয়ারি সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ১৯ টি ইস্যু অফিসের মধ্যে ২,০০০ টাকার ব্যাঙ্ক নোট বিনিময়/জমা করার সুযোগ সীমিত থাকবে।”
গত বছরের ১৯ মে RBI প্রচলন থেকে ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে। এর জন্য গ্রাহকদের এই নোটগুলি ব্যাংকে জমা দেওয়ার বা সেখানে বিনিময় করার সুবিধা দেওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বর অবধি। সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, ৩১ জুলাই পর্যন্ত, ৩.১৪ লক্ষ কোটি টাকার ২,০০০ টাকার নোট ব্যাঙ্কগুলিতে ফেরত এসেছে। এখনও ৪২,০০০ কোটি টাকার মাত্র ২,০০০ টাকার নোট প্রচলিত রয়েছে বাজারে। যখন আরবিআই এই নোটগুলি প্রচলন থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল, তখন ৩.৫৬ লক্ষ কোটি টাকার নোট প্রচলনে ছিল।
সুতরাং, যাদের কাছে 2000 টাকার নোট রয়েছে এবং তারা সেগুলি বিনিময় বা জমা করতে চান, তাদের ২২ জানুয়ারি সোমবার RBI-এর অফিসে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে, তারা ২০০০ টাকার নোট বিনিময় বা জমা করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…