ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৭ অক্টোবর পর্যন্ত এক্সচেঞ্জ করা যাবে ২০০০ টাকার নোট, ডেডলাইন এগিয়ে দিল আরবিআই – RBI GUIDELINES

২০০০ টাকার নোট পরিবর্তন করার সময়সীমা আরো বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এতদিন পর্যন্ত ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করার সময়সীমা ছিল সেপ্টেম্বরের ৩০ তারিখ। তবে এবার একটি নতুন নির্দেশিকার মাধ্যমে আরবিআই জানিয়েছে, আপনারা ৭ অক্টোবর পর্যন্ত যেকোন ব্রাঞ্চে গিয়ে এই টাকা এক্সচেঞ্জ করতে পারবেন। ২০০০ টাকা ডিপোজিট অথবা এক্সচেঞ্জ করলে আপনি তার বিপরীতে টাকা পেয়ে যাবেন অথবা আপনার একাউন্টে টাকা যোগ করা হবে। তারপর সেই টাকা আপনি যেকোনো এটিএম থেকে তুলে নিতে পারেন। যেহেতু এখনো পর্যন্ত অনেকেই ২০০০ টাকার নোট জমা করেননি, তাই এই সময় সীমা অক্টোবর ৭ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

২৯ শে সেপ্টেম্বর একটি প্রেস রিলিজের মাধ্যমে আরবিআই এই নতুন নির্দেশিকা জানিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করার কারণে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। তবে শুধু অক্টোবর মাস পর্যন্ত নয়, এরপরেও কিন্তু ২০০০ টাকার নোট আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তবে সেটা সব জায়গাতে হবে না। যেকোনো ব্যাংকে গিয়ে আর আপনি ২০০০ টাকার নোট দিতে পারবেন না ৭ অক্টোবর এর পরে। এক্ষেত্রে আপনাকে ভারতের ১৯ টি আরবিআই ইসু অফিসে যেতে হবে। সেখানে আপনি কুড়ি হাজার টাকা পর্যন্ত ২০ হাজার টাকার নোট এক্সচেঞ্জ করতে পারেন। সেই নোট এক্সচেঞ্জ করলে সরাসরি আরবিআই আপনার ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে।

এছাড়াও, যদি আপনার বাড়ির সামনে কোন আরবিআই ইসু অফিস না থাকে, তাহলে আপনি ভারতীয় ডাক বিভাগের সাহায্য নিয়েও টাকা এক্সচেঞ্জ করতে পারেন। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনি আরবিআই ইস্যু অফিসে এই টাকা পাঠিয়ে নির্দিষ্ট একাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারেন। তবে সে ক্ষেত্রে আপনার প্রত্যেকটি নোট হতে হবে একেবারে পরিষ্কার, এবং সেই নোটের উপরে কোন রকম দাগ থাকা চলবেনা। যদি নোটের উপরে দাগ থাকে তাহলে সেই নোট বাতিল বলে গৃহীত হবে আরবিআই ইসু সেন্টারের মাধ্যমে। এছাড়াও যদি আপনার কাছে কোন জাল নোট থাকে, তাহলেও সেই নোট সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। আরবিআই-এর ক্লিন নোট পলিসি অনুযায়ী এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আরো একটি রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় বাজারে ৩.৫৬ লক্ষ কোটি টাকার ২০০০ টাকার নোট ছেড়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ৩.৪২ লক্ষ কোটি টাকার নোট ফেরত এসেছে। অর্থাৎ এখনো পর্যন্ত ০.১৪ লক্ষ কোটি টাকার নোট সার্কুলেশনের মধ্যে রয়েছে। সেই নোট আপনাকে এক্সচেঞ্জ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে এই নোট বাতিল হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026