অনেক সময় এটিএম থেকে বিকৃত নোট বেরিয়ে আসে এবং মানুষ চিন্তিত হয়ে পড়ে। এমতাবস্থায় অনেক সময় বাজারে কোনো জিনিস বা সেবার মূল্য পরিশোধ করার সময় দোকানিরা নোটটি বিকৃত বা নষ্ট হয়ে যাওয়ায় তা গ্রহণ করতে অস্বীকার করে। আপনি যদি এটিএম বা অন্য কোনও মাধ্যম থেকে বিকৃত নোট পেয়ে থাকেন, তাহলে চিন্তা করবেন না। আরবিআই-এর নির্দেশিকা অনুসারে, এই ধরনের নোটগুলি সহজেই ব্যাঙ্কে বিনিময় করা যায়।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নোটিশ জারি করে জানিয়েছে যে এটিএম থেকে ছেঁড়া নোট বেরোলে কোনো চিন্তা নেই। সেই নোট সহজেই বদলি করা যাবে ওই সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে। আপনি ছেঁড়া নোটগুলি সরাসরি সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় গিয়ে পরিবর্তন করতে পারবেন। তবে যে ব্যাঙ্কের এটিএম থেকে আপনি টাকা তুলেছেন, আপনাকে সেই ব্যাঙ্কের শাখাতে গিয়েই সেই ছেঁড়া নোটগুলি বদলাতে হবে।
তবে এর জন্য আপনাকে অবশ্যই এটিএম থেকে টাকা তোলার তারিখ, সময় এবং স্থান সংক্রান্ত যাবতীয় তথ্য মনে রাখতে হবে। ব্যাঙ্কে এটিএম থেকে টাকা তোলার স্লিপও জমা দিতে হবে। আপনার কাছে স্লিপ না থাকলে টাকা কাটার মোবাইল ম্যাসেজ দেখালেও চলবে। এটিএম-এ নোট লোড করার আগে নোটগুলি মেশিনের সাহায্যে খুব ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হবে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই (RBI) আরও জানিয়েছে যে, এটিএম থেকে জেনেশুনে বিকৃত নোট বিতরণ করা যাবে না। যদি এরপরও ছেঁড়া অথবা নোংরা নোট এটিএম থেকে বেরোয় তাহলে সেই বিকৃত নোট ব্যাঙ্কের শাখায় গিয়ে বদলানো যাবে।
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…
রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…