ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫০০০ কোটি টাকা ঋণ মুকুব, ইয়েস ব্যাংক বাঁচাতে এগিয়ে এলো RBI

ইয়েস ব্যাংক কে বাঁচাতে এগিয়ে এলো রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের তরফে ইয়েস ব্যাংককে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য ৫০০০ কোটি টাকার সাহায্য করা হতে পারে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন জানিয়েছেন ইয়েস ব্যাংকের কর্মীদের এক বছরের বেতন নিয়ে কোনো চিন্তা করতে হবেনা। ইয়েস ব্যাংকের এই পরিস্থিতিতে কর্মীদের চাকরি নিয়ে কোনো সঙ্কট যে নেই তা পরিষ্কার ভাবেই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

ইয়েস ব্যাংককে সাহায্য করার জন্য এসবিআই জানিয়েছে তারা ইয়েস ব্যাংকের ২৬-৪৯% শেয়ার কিনবে। এর জন্য তারা ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলেও জানিয়েছে। আজ এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর রজনীশ কুমার জানিয়েছেন, ‘এসবিআই ইয়েস ব্যাঙ্কের ২৬-৪৯ শতাংশ শেয়ার কেনার কথা ভাবছে।’ ৪৯% শেয়ার কিনলে তা কিনতে হবে তিন বছরের জন্য, এই শর্ত রিজার্ভ ব্যাংক এসবিআইকে দিয়েছে।

আরও পড়ুন : ইয়েস ব্যাংকের সঙ্কট কাটাতে উদ্যোগী সরকার, প্রতিষ্ঠাতার বাড়িতে ইডি তল্লাশি

তবে এসবিআই এর সাথে ইয়েস ব্যাংকের সংযুক্তিকরণের যে খবর শোনা যাচ্ছিল, তা ভিত্তিহীন বলেও জানিয়েছেন রজনীশ কুমার। তিনি বলেছেন, শুধুমাত্র অংশীদারিত্ব কেনা হচ্ছে। এদিকে ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কাপুরের বাড়িতে আজ ইডি অভিযান চালায়। রানা কাপুরের বিরুদ্ধে ইয়েস ব্যাংকের টাকা সরানোর অভিযোগ আসছিল, সেইজন্যেই আজ এই অভিযান চালানো হয় বলে জানা গেছে ইডির তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026