নিউজ

শর্ত ভঙ্গ করলো বন্ধন ব্যাংক, এক কোটি টাকার আর্থিক জরিমানা

বন্ধন ব্যাঙ্ক হল ভারতের এক বেসরকারি ব্যাংক। ২০০১ সাল থেকে এটি ক্ষুদ্র ঋণের সংস্থা হিসেবে চালু হয়েছিল যার সদর দপ্তর পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। ২০১৪ সালে সংস্থাটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কিং অনুমোদন পায় এবং ২০১৫ সালে সংস্থাটি বেসরকারি ব্যাংক হিসাবে চলা শুরু করে।গতকাল বন্ধন ব্যাংকের উপর ১ কোটি টাকা জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক।

২০১৫ সালে এপ্রিল মাসে বন্ধন ব্যাংক রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে বেসরকারি ব্যাংক হিসাবে ব্যবসা শুরু করার লাইসেন্স পেলে বন্ধন ব্যাংকের উপর দুটি শর্ত চাপানো হয়। এই শর্তানুযায়ী বলা হয় যে ব্যাংকে তিন বছরের মধ্যে বাজারে শেয়ার বিক্রি করে শেয়ার বাজারে নাম নথিভুক্ত করতে হবে এবং কোনো ব্যবসা নেই এমন কোনো সংস্থা ব্যাংকের প্রোমোটার হলে সেই সংস্থার অংশীদারীত্ব ৪০ শতাংশ কমিয়ে আনতে হবে।

২০১৮ সালের ২৩ আগস্ট বন্ধন ব্যাংকের তিন বছর পূর্ণ হয়েছে। রিজার্ভ ব্যাংকের শর্ত অনুযায়ী বন্ধন ব্যাংক তিন বছরের মধ্যে নিজের নাম শেয়ার বাজারে নাম নথিভুক্ত করে। কিন্তু ব্যাংকের প্রোমোটারের অংশীদারীত্ব ৪০ শতাংশ নামিয়ে আনা হয়নি। ব্যাঙ্কিং শর্ত ঠিকঠাক না মানায় গতকাল বন্ধন ব্যাংকের উপর ১ কোটি টাকা জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক।এছাড়া এই ব্যাংকের নতুন শাখা খোলায় জারি করা হয় নিষেধাজ্ঞা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026