ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Reserve Bank Of India: ভারতীয় রিজার্ভ ব্যাংক লোন নেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনলো, জানুন নতুন নিয়মগুলো

অনেক ব্যক্তির ক্রেডিট স্কোর নিয়ে রিজার্ভ ব্যাংকের কাছে অনেক ধরনের অভিযোগ আসছিল ব্যাংকের তরফ থেকে। সেই কারণেই এবারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে CIBIL স্কোর সম্পর্কিত একটি নতুন আপডেট জারি করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই সম্পর্কিত সমস্ত নিয়ম আরো কঠোর করা হয়েছে এবং নতুন নিয়মে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এই সমস্ত নিয়ম পরিবর্তন করা হয়েছে। এর অধীনে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে মোট পাঁচটি নিয়ম পরিবর্তন করা হয়েছে, যা ভবিষ্যতে আপনার লোন নেওয়ার ক্ষেত্রে অনেক পরিবর্তন করবে। চলুন তাহলে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

CIBIL চেক করার প্রতিটি সূচনা এবার থেকে গ্রাহকরা পাবেন। কেন্দ্রীয় ব্যাংক সমস্ত ক্রেডিট সংস্থাগুলিকে জানিয়েছে, এবার থেকে কিন্তু যদি কোন গ্রাহকে ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করা হয় তাহলে কিন্তু সেই গ্রাহকের কাছে তথ্য পাঠাতে হবে। এসএমএস এবং ইমেইল এর মাধ্যমে এই তথ্য পাঠানো হবে। ক্রেডিট স্কোর অনেক সময় অনেক ধরনের অভিযোগ আসতেই থাকে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।

দ্বিতীয়ত, যদি কোন গ্রাহকের লোন রিকোয়েস্ট প্রত্যাখ্যান করা হয় তাহলে কিন্তু এবার থেকে গ্রাহককে সম্পূর্ণ কারণ জানাতে হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যদি কোন গ্রাহকের কোন অনুরোধ প্রত্যাখ্যান করা হয় তবে গ্রাহকের সেই কারণ জানাটা নিজের এক্তিয়ারের মধ্যে পড়ে। গ্রাহকের পক্ষে তাহলে বুঝতে সহজ হবে, কেন তার এই সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে ব্যাংকের তরফ থেকে। সেই কারণেই ক্রেডিট রিপোর্ট জানানো খুব প্রয়োজন।

বছরে একবার এবার থেকে গ্রাহকরা বিনামূল্যে সম্পূর্ণ ক্রেডিট রিপোর্ট পেয়ে যাবেন। এমনিতে বেশ কিছু ব্যাংক বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট আগে থেকে প্রোভাইড করতো। কিন্তু অনেক ব্যাংক এই জিনিসটা করে না। তাদের জন্যই এবারে নিয়ে আসা হয়েছে একটা নতুন নিয়ম। এবার থেকে বিনামূল্যে সম্পূর্ণ ক্রেডিট স্কোর সম্পর্কিত তথ্য গ্রাহককে জানাতে হবে সেই ব্যাংককে। ক্রেডিট কোম্পানিকে তার ওয়েবসাইটে একটি লিঙ্ক প্রোভাইড করতে হবে, যার মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের ক্রেডিট রিপোর্ট বিনামূল্যে পেয়ে যাবেন। বছরে একবার এই রিপোর্ট তারা চেক করতে পারবেন।

ডিফল্টার রিপোর্ট করার আগে ব্যাংকে তরফ থেকে গ্রাহককে সম্পূর্ণ তথ্য জানাতে হবে এসএমএস অথবা ইমেইলের মাধ্যমে। এছাড়া নোডাল অফিসার নিয়োগ করা যেতে পারে এক্ষেত্রে। নোডাল অফিসার এই ক্রেডিট স্কোর সংক্রান্ত সমস্যা সমাধান করবেন। তারপরেই সেই গ্রাহককে ডিফল্টার রিপোর্ট করা হবে

৩০ দিনের মধ্যে অভিযোগের সমাধান করা উচিত

যদি ক্রেডিট ইনফরমেশন কোম্পানি ৩০ দিনের মধ্যে গ্রাহকের অভিযোগের সমাধান না করে, তাহলে তাকে প্রতিদিন ১০০ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ যত দেরিতে অভিযোগের নিষ্পত্তি হবে, তত বেশি জরিমানা দিতে হবে। ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান ২১ দিন এবং ক্রেডিট ব্যুরো ৯ দিন পাবে। যদি ব্যাঙ্ক ২১ দিনের মধ্যে ক্রেডিট ব্যুরোকে না জানায়, তাহলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে। ব্যা্ক  থেকে তথ্য পাওয়ার ৯ দিন পরেও অভিযোগের সমাধান না হলে, ক্রেডিট ব্যুরোকে ক্ষতিপূরণ দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026