আবারও রেপো রেট কমানোর কথা ঘোষণা করলো আরবিআই। ছয় সদস্য বিশিষ্ট আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানালো ভারতের রিজার্ভ ব্যাংক। আরবিআই সূত্রে জানানো হয়েছে, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে তা ৪.৯০ শতাংশ থেকে বেড়ে ৫.১৫ শতাংশে গিয়ে দাঁড়ালো।
রেপো রেট আরও কিছুটা কমানো হতে পারে মনে করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে যে, এই পদক্ষেপের ফলে আর্থিক বৃদ্ধি অনেকটা ত্বরান্বিত হবে। ফলে আগামী দিনে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রেপো রেট আরও কমানো হতে পারে ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
ছয় সদস্যের মানিটারি পলিসি কমিটির প্রত্যেকেই রেপো রেট কমানোর পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর শশীকান্ত দাস সহ পাঁচ সদস্য রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেন। শশীকান্ত দাস বাদে বাকী চারজন সদস্য হলেন চেতন ঘাটে, পমি দুয়া, মাইকেল দেবব্রত পাত্র ও বিভু প্রসাদ কানুনগো। তবে কমিটির আরেক সদস্য রবীন্দ্র এইচ ঢোলকিয়া ৪০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…