ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RBI monetary policy 2023: বহুদিন পর সুখবর দিল আরবিআই, উচ্ছসিত প্রত্যেকটি ব্যাংকের গ্রাহক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কিছুদিন ধরে লাগাতার সুদের হার বৃদ্ধি করে জনগণকে স্বস্তি দিয়েছিল। চলতি বছরের প্রথম দ্বিমাসিক মুদ্রানীতি পর্যালোচনায় রেপো রেটে কোন পরিবর্তন করা হয়নি আর বি আই এর তরফ থেকে। এখনো পর্যন্ত এই রেপো রেট ৬.৫ শতাংশ রাখা হয়েছে। এই মুদ্রানীতি পর্যালোচনা করার সময় আরবিআই জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকের ব্যর্থতার কারণে আর্থিক সংকট একটি সমস্যা হিসেবে রয়ে গিয়েছে। সংবাদপত্রের ব্যাপক জল্পনা কল্পনার বিপরীতে দাঁড়িয়ে বৃহস্পতিবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত রেপোরেট ৬.৫ শতাংশ রেখেছে অর্থাৎ কোন রকম পরিবর্তন করা হয়নি। এর ফলে যারা ঋণ গ্রহণ করেছেন তাদের জন্য সুখবর।

আরবিআই রেপো রেট ৬.৫ শতাংশ অপরিবর্তিত রেখেছে, কিন্তু তারা আরো জানিয়েছে যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে পরিবর্তিত পদ্ধতিতে কাজ করার জন্য তারা প্রস্তুত থাকবে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠকের শেষে এই বিশেষ ঘোষণা করেছেন। নতুন বছরের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম পর্যালোচনা শুরু করতে আরবিআই-এর মুদ্রা নীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল এবং ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল এই সভা। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির ছয়টি দ্বিমাসিক পর্যালোচনায় একটি বছরকে ভাগ করা হয়। অতিরিক্ত এই চক্রের বাইরে জরুরী পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত সেশন রাখে তাদের নীতি পর্যালোচনা করার জন্য। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর বি আই এর মুদ্রা নীতি কমিটি সাম্প্রতিকতম বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। মে ২০২২ সাল থেকে আর বি আই রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। সেই পরিস্থিতিতে, এখন রেপো রেট রয়েছে চার বছরের সর্বোচ্চ পর্যায়ে। তাই জনগণের উপরে এখনই আর নতুন করে বোঝা বৃদ্ধি করতে চাইছেনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026