ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন নির্দেশ, সর্বাধিক টাকা তোলার নতুন নিয়ম জানাল RBI

ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্ণাটকের বেঙ্গালুরুর Sri Gururaghavendra Sahakara Bank Niyamitha (SGRSBN) ব্যাংকের কার্যক্রমকে সীমাবদ্ধ করেছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট ধারীদের নগদ টাকা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে। SGRSBN ব্যাংকের অ্যাকাউন্টধারীরা এখন সর্বাধিক ৩৫,০০০ টাকা তুলতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক।

ব্যাঙ্কিং আইন ১৯৪৯, ৩৫এ ধারার অধীনে জারি করা নোটিশে আরবিআই বলেছে, ১০ জানুয়ারী, ২০২০ এর পর থেকে আরবিআইয়ের অনুমোদন ছাড়া ব্যাংক আর কোনো লোন দেবেনা, কোনো লোন পুনর্নবীকরণ করবে না, কোনো নতুন বিনিয়োগ করবে না। আরবিআই নোটিশে আরও বলেছে যে প্রতিটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য যেকোনো ধরণের অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ৩৫,০০০ টাকা তোলা যাবে।

আরও পড়ুন : বছরের শুরুতেই সুখবর, বাড়তে পারে আয়কর ছাড়ের পরিমাণ

আরবিআই ব্যাঙ্কটিকে নতুন তহবিল গ্রহণ, নতুন আমানত গ্রহণ, কোনও অর্থ প্রদান বা বিক্রয় বা হস্তান্তর সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। গত ২ জানুয়ারী আরবিআইয়ের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আরবিআই অবশ্য বলেছে, ‘ওই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হচ্ছে না, শুধুমাত্র কিছু নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। ব্যাঙ্কের আর্থিক অবস্থার উন্নতি না হওয়া অবধি এই সীমাবদ্ধতা সহ ব্যাঙ্ক ব্যবসা চালিয়ে যাবে।’

এদিকে সমবায় ব্যাঙ্কটি, যাদের ১০ টি শাখা রয়েছে কর্ণাটক জুড়ে তারা তাদের গ্রাহক এবং শেয়ারহোল্ডারদের আরবিআইয়ের নির্দেশনা নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা বলেছে। ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমরা আমানতকারী এবং শেয়ারহোল্ডারদের অনুরোধ করতে চাই যে তাদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আমরা আমানতকারীদের আশ্বাস দিচ্ছি যে তাদের অর্থ নিরাপদ আছে এবং আমরা আমানতকারী এবং শেয়ারহোল্ডারদের খুব শীঘ্রই সাক্ষাৎ করব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026