দেশ জুড়ে নগদ লেনদেন এখনও বহু মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ। বিশেষ করে গ্রামাঞ্চল বা শহরতলির বাজারে ১০০ কিংবা ২০০ টাকার মতো ছোটো মূল্যের নোটের চাহিদা সর্বদা তীব্র। এই বাস্তবতাকেই মাথায় রেখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে।
নতুন নির্দেশ অনুযায়ী, আগামী ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ সালের মধ্যে দেশের কমপক্ষে ৭৫% এটিএমে ছোটো নোট (১০০ বা ২০০ টাকা) সরবরাহ করতে হবে। শুধু তাই নয়, ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে এই হার বাড়িয়ে ৯০ শতাংশে নিয়ে যেতে হবে।
RBI মনে করছে, দেশে এখনো বহু মানুষ দৈনন্দিন খরচের জন্য নগদ টাকা ব্যবহার করে থাকেন। পরিসংখ্যান বলছে, ৬০ শতাংশ গ্রাহক এখনো দৈনন্দিন লেনদেনে কেবল ক্যাশে নির্ভরশীল। ফলে ৫০০ কিংবা ২০০০ টাকার বড়ো নোটের বদলে ছোটো নোটের সহজলভ্যতা অত্যন্ত জরুরি।
CMS ইনফোসিস্টেমসের তথ্য অনুযায়ী, তারা দেশের ২.১৫ লক্ষ এটিএমের মধ্যে ৭৩ হাজার পরিচালনা করে থাকে। তাদের মতে, ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৬৫ শতাংশ এটিএমে ছোটো নোট থাকত। তবে RBI-র নির্দেশনার পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ শতাংশে।
বাজারে পর্যাপ্ত পরিমাণ ছোটো নোট না থাকলে, ছোটো দোকানদার, কিষান বা রিকশাচালকদের মতো সাধারণ মানুষের জন্য লেনদেন কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গ্রামাঞ্চলে বড়ো নোট ভাঙানোর সমস্যা প্রায়ই সামনে আসে। আর এই কারণে ছোটো নোটের সহজলভ্যতা সামাজিক ও আর্থিক পরিকাঠামোর জন্য জরুরি।
৩০ সেপ্টেম্বর, ২০২৫: দেশের ৭৫% এটিএমে কমপক্ষে এক ক্যাসেটে ছোটো নোট রাখতে হবে।
৩১ মার্চ, ২০২৬: এই সংখ্যা বাড়িয়ে ৯০ শতাংশে নিয়ে যেতে হবে।
CMS ইনফোসিস্টেমসের ক্যাশ ম্যানেজমেন্ট প্রেসিডেন্ট অনুশ রাঘবন জানিয়েছেন, “ছোটো নোটের সহজলভ্যতা থাকলে গ্রাহকদের খরচ সহজ হবে। এতে ক্যাশ লেনদেনের গতি বাড়বে ও গ্রামাঞ্চলে সমস্যার সমাধান হবে।”
এই নির্দেশিকার মূল লক্ষ্য কী?
জনসাধারণকে সহজে ছোটো নোট সরবরাহ করা এবং নগদ লেনদেন সহজ করে তোলা।
এটিএমে ঠিক কত শতাংশ ছোটো নোট রাখতে হবে?
২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৭৫% এটিএমে এবং ২০২৬ সালের মার্চের মধ্যে ৯০% এটিএমে।
ছোটো নোটের প্রাপ্যতা বাড়লে কাদের উপকার হবে?
গ্রামাঞ্চলের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নগদ নির্ভর গ্রাহকদের জন্য তা উপকারী।
বর্তমানে কত শতাংশ এটিএমে ছোটো নোট রয়েছে?
বর্তমানে ৭৩ শতাংশ এটিএমে ছোটো নোট সরবরাহ হচ্ছে।
ব্যাংকগুলি কী ইতিমধ্যেই নির্দেশিকা মানছে?
হ্যাঁ, বেশিরভাগ ব্যাংকই ইতিমধ্যেই ৭৩% লক্ষ্যে পৌঁছে গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…