টেক বার্তা

আর বহন করতে হবে না কার্ড, UPI স্ক্যান করে ATM থেকে মিলবে টাকা

মোদি সরকারের UPI পেমেন্টের বদৌলতে আজকের দিনে ভারতের বেশিরভাগ ট্রানজেকশন হচ্ছে অনলাইনে। সবজিওয়ালা থেকে শুরু করে মুদিখানা, সর্বত্রই নাগরিকরা করতে পারছেন ক্যাশলেস পেমেন্ট। বর্তমানে হাতে শুধুমাত্র একটি স্মার্ট ফোন থাকলেই সমস্ত ঝামেলার সমাপ্তি। বহন করতে হচ্ছে না এটিএম কার্ড কিংবা নগদ অর্থ। বারকোড স্ক্যান করে কয়েক পয়সা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাচ্ছে মুহূর্তের মধ্যে।

তবে UPI পেমেন্টের বিপুল সুবিধাগুলোর মধ্যে কয়েকটি অসুবিধাও রয়েছে। সবার কাছে UPI পেমেন্টের সুবিধা না থাকার কারণে চাইলেও অনেকেই এই সুবিধা গ্রহণ করতে পারছেন না। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নিতে পারছেন না শহরের মানুষেরা। অন্যদিকে, UPI পেমেন্ট আজ শহরের মানুষকে এমন ভাবে অভ্যস্ত করে তুলেছে যে, আজকের দিনে বেশিরভাগ মানুষ ক্যাশবিহীনভাবে বাড়ি থেকে বের হচ্ছেন।

আর তাতেই অনেকেই পড়ছেন বিরাট সমস্যায়। গ্রামীণ ক্ষেত্রে UPI পেমেন্ট অপশন না থাকার কারণে ব্যাংকে টাকা থাকার শর্তেও নিজের প্রয়োজন মেটাতে পারছেন না অনেকেই। তাই এবার এই বিশেষ অসুবিধার সমাধান করতে জাপানি একটি সংস্থার সাথে হাত মিলিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এবার থেকে কাছে UPI পেমেন্টের সুবিধা থাকলেই কার্ড ছাড়া যে কোন এটিএম থেকে তুলতে পারবেন টাকা। অর্থাৎ আপনার সামনে থাকা ব্যক্তির কাছে ইউপিআই পেমেন্ট অপশন না থাকলেও মুহূর্তের মধ্যে এটিএম থেকে টাকা তুলে প্রয়োজন মেটাতে পারবেন আপনি।

উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাপানি একটি সংস্থার সাথে হাত মিলিয়ে নতুন এই প্রযুক্তির ওপর কাজ করছে। গত বছরের মাঝামাঝি সময় পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই প্রযুক্তি। যার সফলতাও মিলেছে উল্লেখযোগ্য ভাবে। বর্তমানে ভারতের প্রতিটি শহর এবং গ্রামে এই প্রযুক্তির সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে কাজ করছে আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, নতুন প্রযুক্তির এই মেশিনটি দেখতে হবে সম্পূর্ণ এটিএম মেশিনের মত। তবে তার ব্যবহার কৌশল হবে সম্পূর্ণ ভিন্ন।

কিভাবে কাজ করবে এই প্রযুক্তি?
১. এই মেশিন থেকে কত টাকা তুলবেন প্রথমে আপনাকে স্ক্রিন থেকে সেটি সিলেক্ট করে নিতে হবে।
২. এরপর স্মার্ট ফোনে থাকা ইউপিআই পেমেন্টের স্ক্যান থেকে মেশিনের ডিসপ্লেতে ভেসে ওঠা কিউআর কোড স্ক্যান করতে হবে।
৩. তৃতীয় ধাপ হিসেবে মোবাইলে UPI পিন প্রদান করতে হবে। যার পরবর্তীতে আপনার চাহিদা মত অর্থ বেরিয়ে আসবে নতুন প্রজুক্তির এই মেশিন থেকে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026