ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাঙ্ক অফ বরোদা সহ তিনটি ব্যাংকের বিরুদ্ধে RBI-এর বড় পদক্ষেপ, আপনার কোন সমস্যা হবে না তো?

বিভিন্ন নিয়ন্ত্রক নিয়ম লঙ্ঘনের জন্য এবারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের তিনটি বড় ব্যাংকের উপরে নিয়ে এলো ১০.৩৪ কোটি টাকার জরিমানা। আমানতকারীরা শিক্ষা এবং সচেতনতা তহবিল অনুযায়ী আউটসোর্সিং এর বিভিন্ন আচরণবিধি লংঘন করেছেন এবং সেই কারণে এই সমস্ত ব্যাংকের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়েছে। নিয়মবিধি লঙ্ঘনের কারণে সিটি ব্যাংককে সর্বাধিক ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ।

অন্যদিকে এই তালিকায় রয়েছে ব্যাঙ্ক অফ বরোদার মত বড় ব্যাংক। সেন্ট্রাল ডিপোজিটেরি গঠন এবং ঋণ সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কিত কিছু নির্দেশ লঙ্ঘনের কারণে পাবলিক সেক্টর ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদার উপরে ৪.৩৪ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। ঋণ সংক্রান্ত নির্দেশ লঙ্ঘনের কারণে চেন্নাই ভিত্তিক পাবলিক সেক্টর ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক কে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ক্ষেত্রেই নিয়ন্ত্রক সম্মতির ঘাটতির উপরে ভিত্তি করে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এর পাশাপাশি রিজার্ভ ব্যাংক অভ্যুদয় কো-অপারেটিভ ব্যাংকের পরিচালনা পর্ষদ কে এক বছরের জন্য স্থগিত করেছে তার দুর্বল প্রশাসনিক মানের কারণে। এর পাশাপাশি সমবায় ব্যাংক পরিচালনার জন্য একটি বিশেষ প্রশাসক নিয়োগ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আপাতত ভারতীয় স্টেট ব্যাংকের প্রাক্তন চিফ জেনারেল ম্যানেজার সত্য প্রকাশ পাঠক এই মুম্বাই ভিত্তিক সমবায় ব্যাংকের প্রশাসক হিসেবে থাকবেন। এর পাশাপাশি প্রশাসককে সহায়তা করার জন্য উপদেষ্টাদের একটি কমিটি তৈরি করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026