ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১০০০ টাকার নোট বাজারে ফিরছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বড় ঘোষণা

দীর্ঘ বহুদিনের অপেক্ষার পরে আরো একবার ভারতে আসতে চলেছে এক হাজার টাকার নোট। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ভিডিও জনপ্রিয়তা পেয়েছে যেখানে দাবি করা হচ্ছে, সবুজ রঙের ১০০০ টাকার নোট ভারতের বাজারে আসছে। ২০১৬ সালের বিমুদ্রাকরণের পরে প্রবর্তিত হয়েছিল এই বিশেষ নোট। বর্তমানে এই ১০০০ টাকার নোট নাকি ভারতে আবার নতুন করে ফিরতে চলেছে।

গুজবের প্রকৃত সত্যতা

এক হাজার টাকার নোট কি আদৌ ফিরে আসবে? নাকি যেটা দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভুয়ো? এই প্রশ্ন এখন সবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অন্যান্য রাজ্য এবং দেশের সাথে বড় লেনদেন এবং বাণিজ্যের জন্য বড় নোটের প্রয়োজন হয়। আগে এক হাজার টাকার নোট এই কাজের জন্য সবথেকে ভালো নোট ছিল। সেই সময় ২০০০ টাকার নোট চলে আসে। বড় লেনদেন সহজভাবে করা গেলেও এখন ২০০০ টাকার নোট বন্ধ করে দেওয়া হয়েছে।

২০০০ টাকার নোট বাতিল এবং বর্তমান পরিস্থিতি

২ হাজার টাকার নোটের গ্রহণযোগ্যতা অনেকটা কমে যাওয়ার কারণে, এই নোট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে RBI। তবে নাকি শোনা যাচ্ছে ২০০০ টাকার নোট বাতিল হওয়ার পরে এবার ১০০০ টাকার নোট ফিরে আসতে চলেছে ভারতে।

RBI এবং সরকারের বক্তব্য

এই সম্পর্কে সম্প্রতি একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে আবারও এক হাজার টাকার নোট ফিরিয়ে আনতে চলেছে RBI। তবে, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এরকম কোনো ঘোষণা করা হয়নি। এমনকি সরকারের তরফ থেকেও এরকম কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। অর্থাৎ বলা যেতে পারে এই পুরো ভিডিওটা একেবারে ভুয়ো। এখনই কিন্তু এক হাজার টাকার নোট আসছে না বাজারে।

সুতরাং, এই মুহূর্তে এক হাজার টাকার নোটের বাজারে আসার কোনো সত্যতা নেই। এটি শুধুমাত্র একটি গুজব এবং এই ধরনের তথ্য প্রচারের ক্ষেত্রে সাবধান থাকা উচিত। রিজার্ভ ব্যাংক বা সরকার থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই খবরগুলোকে বিশ্বাস করা উচিত নয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026