নিউজ

বড় সিদ্ধান্ত নিল RBI! এই ব্যাঙ্কের লেনদেন হল বন্ধ, এরপর কি করবেন গ্রাহকরা?

ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল প্রায় সকলেই কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করে রাখেন। ভবিষ্যতের জন্য আজকাল টাকা সঞ্চয় করে রাখা অবশ্যই উচিত। সরকারি ব্যাংকের পাশাপাশিও যেসব ব্যাংকের সুদের হার বেশি, সেইসব ব্যাঙ্কে মানুষ বেশি অ্যাকাউন্ট খুলে থাকেন। এক কথায় বলতে গেলে গ্রাহকদের জন্য এখন ব্যাংক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার আরবিআইয়ের এক সিদ্ধান্তের জন্য বড়সড় দুঃসংবাদ পেতে চলেছেন এক ব্যাঙ্কের গ্রাহকরা। ঘটনাটি কি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আসলে আরবিআই মাঝে মাঝেই বিভিন্ন নির্দেশিকা জারি করে যা মেনে চলতে হয় দেশের সমস্ত ব্যাঙ্ককে। এখনও পর্যন্ত একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। সেই ধারা বজায় রেখেই নতুন বছরের প্রথম মাসেই এই কেন্দ্রীয় ব্যাংক, আবারো একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবিলম্বে লিবারলাইজড রেমিট্যান্স স্কিম (LRS) এর অধীনে SBM ব্যাঙ্ক (ইন্ডিয়া) লিমিটেডকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ গোটা দেশে এই ব্যাঙ্কের ১১ টি শাখা রয়েছে।

SBM ব্যাঙ্ক RBI থেকে লাইসেন্স পাওয়ার পর ১ লা ডিসেম্বর ২০১৮ থেকে ব্যাঙ্কিং সুবিধা শুরু করে। কিন্তু নিয়ম না মানার জন্য ২০১৯ সালেই এই ব্যাঙ্কের ওপর ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 এর ধারা 35A এবং 36 (1) (a) এর অধীনে জারি করা প্রেস রিলিজ করে RBI SBM ব্যাঙ্ককে LRS লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে, যা ব্যাঙ্ককে অনুসরণ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, SBM ব্যাঙ্ক হল মরিশাস-ভিত্তিক SBM হোল্ডিং-এর একটি সহায়ক সংস্থা৷ SBM গ্রুপ হল একটি আর্থিক পরিষেবা গোষ্ঠী যা আমানত, ঋণ, ব্যবসার জন্য অর্থ এবং কার্ডসহ অন্যান্য পরিষেবা প্রদান করে। 

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Oscar Season’s Secret Weapon: Non-Actors Steal the Spotlight

This year’s Oscar season has been marked by a striking trend: directors turning to non-professional…

February 12, 2026

Dua Lipa Shares a Behind-the-Scenes Look at Her Jam-Packed Week

Dua Lipa gave fans a glimpse into her whirlwind week with a new Instagram carousel…

February 12, 2026

Deadpool & Wolverine Writer Warns “It’s Likely Over for Us” as AI Video of Cruise and Pitt Goes Viral

Hollywood is facing a new wave of anxiety after Irish filmmaker Ruairi Robinson posted a…

February 12, 2026

Berlinale Film Festival Opens With Afghan Camerawoman Drama

The 76th Berlin International Film Festival officially opened Thursday, rolling out the red carpet at…

February 12, 2026

Outsider Pictures, Unannounced Grab Peruvian Culinary Hit Mistura for North America and U.K.

Peruvian culinary drama Mistura has secured international distribution deals following its successful theatrical run in…

February 12, 2026

Cultpix Expands Beyond Streaming With Blu-ray Label, Archive Partnerships

Stockholm-based streaming platform Cultpix is moving into physical media, announcing the launch of a Blu-ray…

February 12, 2026