নিউজ

চেক লেনদেনের ক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে আরবিআই

নয়াদিল্লি: ১ জানুয়ারি, ২০২১ থেকে চেকের মাধ্যমে আর্থিক লেনদেনে ‘পজিটিভ পে সিস্টেম’ চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ম ৫০,০০০ টাকা বা তার বেশি মূল্যের চেকের ক্ষেত্রেই  কার্যকর হবে।

রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়মে ব্যাঙ্কগুলি তাদের সমস্ত গ্রাহককে এই ‘পজিটিভ পে সিস্টেমের সুবিধা দেবে। যদিও কোনও গ্রাহক চাইলে এই সুবিধা না-ও নিতে পারেন যতক্ষণ না ওই ব্যাঙ্কে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে।

এই ‘পজিটিভ পে সিস্টেম’ বাস্তবায়নে এবং চালু করার ক্ষেত্রে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জানা গিয়েছে, দেশে মোট যে সংখ্যক চেক ইস্যু করা হয় তার মাত্র ২০ শতাংশ নতুন এই ‘পজিটিভ পে সিস্টেমের আওতায় এলেও মোট আর্থিক লেনদেনের বিচারে চেকের মাধ্যমে মোট লেনদেনের প্রায় ৮০ শতাংশই এই ব্যবস্থার আওতায় চলে আসবে।

কী এই ‘পজিটিভ পে সিস্টেম’? ৫০,০০০ টাকার বা তার বেশি মূল্যের চেকের ক্ষেত্রে যে ব্যাঙ্ক থেকে টাকা কাটা হবে গ্রাহকের পক্ষ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যাঙ্ক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026