খেলা

আবারও আইপিএলে মিলে গেল দুটি হৃদয়, যুবককে প্রপোজ করলেন তরুণী! রইল ভিডিও

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। যেখানে ব্যাঙ্গালোরের কাছে ১৩ রানে পরাজিত হয়েছে চেন্নাই। তবে শুধু পরাজয় নয়, চলতি আইপিএলের প্লে-অফে ওঠার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে চেন্নাইয়ের জন্য। এদিকে এক ধাক্কায় সেরা চারে প্রবেশ ঘটলো চলতি আইপিএলে অন্যতম নির্ভরযোগ্য দল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

তবে গত কালকের ম্যাচে নজর কেড়েছেন গ্যালারিতে বসে থাকা যুগলদ্বয়। খেলার মাঠে এসে স্টেডিয়ামে বসে প্রপোজ করা বর্তমানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে সেই একই কার্য সাধন করেও রীতিমত ভাইরাল হয়েছেন তরুণ-তরুণী। এবার যুবক নন বরং হাঁটু গেড়ে প্রপোজ করলেন তরুণী। আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এমন দৃশ্যের সাক্ষী থাকলেন হাজার হাজার ক্রিকেটপ্রেমী। গতকাল ব্যাঙ্গালোরের দুই ভক্ত এমন কাণ্ড ঘটালেন ক্যামেরার সামনে।

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১৭৩ রান সংগ্রহ করে। বিশাল স্কোর তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিল চেন্নাই সুপার কিংস। তবে ব্যাঙ্গালোরের জোরে বোলাররা দিশেহারা করে দেয় চেন্নাইয়ের ব্যাটসম্যানদের। ঘটনাটি ঘটেছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে। খেলা তখন ১০.৫ ওভার গড়িয়েছে, চেন্নাইয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭৯ রান। ঠিক সেই মুহুর্তে স্টেডিয়ামে বসে থাকা ওই তরুণী হঠাৎই প্রপোজ করেন পাশে বসে থাকা তরুণকে। সাথে সাথে স্টেডিয়ামে করতালির জোয়ার বইতে থাকে। ১১তম ওভারে হঠাৎই হাঁটু মুড়ে পাশে বসে থাকা ওই তরুণকে প্রপোজ করছেন এক তরুণী। প্রতিউত্তরে ওই তরুণ হ্যাঁ সম্মতি জানালে তাকে ক্যামেরার সামনে জড়িয়ে ধরেন তরুণী।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026