খেলা

IPL 2023: ‘পরবর্তী প্রজন্মের কাছে RCB-র আরেক নাম অনুপ্রেরণা’, কোহলিদের প্রশংসায় ভাসলেন স্পিড-স্টার ব্রেট লি

আইপিএলের মেগা আসর বর্তমানে জমে উঠেছে। ২০২৩ আইপিএলে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। তবে এখনও ৭টি দলের কাছে সুযোগ রয়েছে চলতি আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করার। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সাল পর্যন্ত আইপিএলে ৮টি ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করতো। তবে ২০২২ সালে সেই নিয়মের পরিবর্তন ঘটিয়ে আরও দুটি দল সংযুক্ত করা হয়েছে মেগা আসরে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুটি দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের বিরাট সমর্থক সংখ্যা থাকলেও এই তালিকায় পিছিয়ে নেই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

এবার আইপিএলের এই চির সত্যি স্বীকার করলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার তথা স্পিড-স্টার ব্রেট লি। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ভারতীয় প্রিমিয়ার লিগে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একটি বড় স্থান দখল করে রয়েছে। আজ পর্যন্ত একবারের জন্য দলটি শিরোপা না জিতলেও ফ্যান ফলোইং কমেনি একটুও। বরং বারবার তরুণ প্রজন্মের সমর্থকরা আকৃষ্ট হয়েছে দলটির উপর।’

শুধু এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ান স্পিড-স্টার ব্রেট লি বলেন,’আইপিএলে জনপ্রিয়তার দিক থেকে যেকোনো দলের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ভারতের যে মাঠে দলটি খেলতে যাক না কেন সমানভাবে সমর্থন পায় সর্বত্র। তরুণ প্রজন্মের ক্রিকেটারদের পাশাপাশি তারকা ক্রিকেটাররাও বারবার স্বপ্ন দেখেন এই দলের হয়ে ২২ গজে লড়াই করতে। মাঠে যখন এই দলটিকে দেখি তখন মনে হয় দলটি কড়া অনুশাসনের মধ্য দিয়ে প্রতিপক্ষের বিরোধিতা করে। অথচ মাঠের বাইরে দলটিকে সম্পূর্ণ অন্য রূপে দেখা যায়।’

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ান স্পিড-স্টার ব্রেট লি কখনোই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল খেলেননি। তবে এই দলের জার্সি গায়ে জড়িয়েছেন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, জাহির খান, জ্যাক ক্যালিসের মত তারকা ক্রিকেটাররা। উল্লেখ্য, চলতি আইপিএলে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে এখনও পর্যন্ত টিকে আছে দলটি।

Kriti Lekha Shome

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026