খেলা

IPL 2023: ‘KKR জেতেনি, আমরা ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছি!’ কোহলির নিশানায় দলের অভিজ্ঞরা

চলতি আইপিএলে গ্রুপ পর্যায়ে কলকাতার বিরুদ্ধে জয়লাভের স্বপ্ন একপ্রকার দুঃস্বপ্ন পরিণত হয়েছে বিরাট কোহলিদের। টানা দুই ম্যাচে বিশাল ব্যবধানে পরাজয় ঘটেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ব্যাঙ্গালোরের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি। গতকাল কলকাতার বিপক্ষে চিন্নাস্বামীতে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর নিজের দলের অভিজ্ঞ ক্রিকেটারদের এক হাতে নিয়েছেন বিরাট কোহলি।

ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের সামনে বলেন,’কলকাতা নাইট রাইডার্স আমাদের বিরুদ্ধে ম্যাচ জেতেনি, বরং আমরাই ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছি। আমাদের বোলারদের ব্যর্থতা তো ছিলই, উপরন্ত ব্যাটসম্যানরা চরম হতাশার পরিচয় দিয়েছেন কলকাতার বিপক্ষে। যে বলে একাধিক রান আসার কথা, সেই বলে পেশাদারিত্বের মতো শর্ট না খেলে সরাসরি ক্যাচ তুলেছেন ব্যাটসম্যানরা। তাছাড়া আমরা একাধিক ক্যাচ করেছি ফিল্ডিংয়ের সময়। যার ফলে ৩০-৩৫ রান বেশি করতে সক্ষম হয়েছে কলকাতা নাইট রাইডার্স।’

আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল চিন্নাস্বামীতে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে কলকাতা ঝড়ের গতিতে রান তুলে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একের পর এক আউট হয়ে সাজঘরে ফেরেন ব্যাঙ্গালোরের তারকা ক্রিকেটাররা। দলের জন্য একমাত্র বিরাট কোহলি ৫৪ রানের ইনিংস খেলেন। ২০ ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে বিরাট কোহলিরা। ফলে নাইট বাহিনী ২১ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026