খেলা

দুর্দান্ত ব্যাটিং বিরাটের, ৩৭ রানে CSK-কে হারাল আরসিবি

বিরাট কোহলির ৫২ বলে ৯০ চেন্নাই সুপার কিংসের বোলারদের বিপাকে ফেলেছিল। উল্টোদিকে ক্রিস মরিসের ৪ ওভারে ১৮-৩, নভদীপ সাইনির ৪ ওভারে ১৮, ওয়াসিংটন সুন্দরের ৩ ওভারে ১৬-২ এরকম কিছু আঁটোসাঁটো বোলিং সামলাতে ব্যর্থ চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এই ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৬ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে তারা চতুর্থ স্থানে রয়েছে।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৯-৪ করে আরসিবি। এই রানের মূল কারিগর বিরাট কোহলি। তিনি একাই করেন ৫২ বলে অপরাজিত ৯০ রান। একটা সময় ১০.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান সংগ্রহ করে বিরাট ব্রিগেড। শেষ ৫৫ বলে তারা করে ১০২ রান। স্যাম কারানের ১৭ তম ওভারে আসে ২৪ রান। বিরাট ছাড়া দেবদূত পাড়িক্কল ৩৩ এবং ১৪ বলে অপরাজিত ২২ রান করেন শিবম দূবে। চেন্নাই সুপার কিংস-এর বোলারদের মধ্যে একমাত্র ভালো বল করেন দীপক চাহার। ৩ ওভারে ১০ রান দিয়ে অ্যারন ফিঞ্চের উইকেট সংগ্রহ করেন তিনি।

১৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কখনোই সিএসকে ব্যাটসম্যানরা দাপট দেখাতে পারেনি। প্রথম ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান করতে সক্ষম হয় তারা। তিন নম্বরে ব্যাট করতে নেমে আম্বাতি রায়ডু ৪২ রান করলেও ৪০ বল খেলেন। তরুণ জগদীশনের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৩ রান। আইপিএলের প্রথম ম্যাচে তার সাহসী ব্যাটিং মুগ্ধ করেছে অনেককেই। এছাড়া বাকীরা সবাই ব্যর্থ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সফল বোলার ক্রিস মরিস। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন তিনি। ৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। নভদীপ সাইনি কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দেন। ম্যাচের সেরা বিরাট কোহলি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026