৫০ মেগা পিক্সেল ক্যামেরা নিয়ে হাজির Realme 9 Pro Plus, দুর্দান্ত অফার Flipkart-এ

ফ্লিপকার্টে শুরু হতে চলেছে Realme কোম্পানির একেবারে লেটেস্ট স্মার্টফোন Realme 9 Pro+ 5G। ৬ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজঃ ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন ২৪,৯৯৯ টাকায় এবং এর ওপর অপশন ৮ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেল আপনারা পেয়ে যাবেন ২৬,৯৯৯ টাকায়। তবে এই প্রথম অফারে আপনারা তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই দুটি স্মার্টফোনের উপরে। ফোন কেনার সময় যদি আপনি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে আরও অতিরিক্ত ২,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও কোম্পানি তরফ থেকে অফার করা ফ্লিপকার্ট ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনারা ১,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকলে আপনি ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশ ব্যাক পাবেন।

স্পেসিফিকেশন –

রিয়েলমি কোম্পানির এই নতুন স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহযোগে ফুল এইচডি রেজুলিউশনের একটি টাচস্ক্রিন। স্ক্রিনের ডিসপ্লে কোয়ালিটি এমোলেড এবং এখানে আপনারা ৯০ হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এই স্ক্রিনের টাচ স্যাম্পলিং রেটঃ হচ্ছে ১২০ হার্টজ। রিয়েল মি কোম্পানির এই মোবাইলের স্ক্রিন টু বডি রেশিও ৯০.০৮ শতাংশ এবং ওজন ১৮২ গ্রাম।

রিয়েলমি কোম্পানির REALME 9 PRO+ স্মার্ট ফোন পেয়ে যাবেন আপনারা একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড সহযোগে। এর সাথেই আপনাদের জন্য দেওয়া হবে রিয়েলমি ইউআই সাপোর্ট। এই স্মার্টফোনে ৬ ন্যানোমিটার ফেব্রিকেশন টেকনোলজি নির্মিত মিডিয়াটেক ডায়মেনসিটি ৯২০ প্রসেসর থাকছে। গ্রাফিক্সের জন্য থাকছে মালি জিপিইউ। এছাড়াও রিয়েলমির এই স্মার্টফোনে LPDDR4X RAM থাকছে। এছাড়াও থাকছে ইউএফএস ২.২ স্টোরেজঃ প্রযুক্তি।

রিয়েলমি নতুন স্মার্টফোনের সঙ্গে ছবি তোলার জন্য থাকছে একটি এলইডি ফ্ল্যাশ সহযোগে ৫০ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরাটিতে f/1.8 অ্যাপারচার থাকছে। এ ছাড়া থাকছে একটি ৮ মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। ভিডিও এবং সেলফি তোলার জন্য ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি, রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় সোনি আইএমএক্স সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে আপনার ছবি হবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার।

রিয়েলমি ৯ প্রো প্লাস স্মার্টফোন একটি ডুয়াল সিম স্মার্ট ফোন এবং এটি ফাইভ-জি এবং ফোর-জি দুই টেকনোলজিতেই কাজ করতে পারে। কানেক্টিভিটি ফিচারসহ সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সাথে থাকছে ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি। সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো এই স্মার্টফোনে আপনারই ফাস্ট চার্জিং ফিচার পেয়ে যাবেন, যা এই দামের কোন স্মার্টফোন তেমনভাবে অফার করে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026