অফবিট

Jimmy Tata: রতন টাটার ভাইকে চেনেন? কোটিপতি হয়েও থাকেন একেবারে মধ্যবিত্তের মতই

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটাকে ভারতের প্রায় সকলেই চেনেন। কিন্তু আপনি তার ছোট ভাই জিমি টাটাকে চেনেন? বিশ্বের অন্যতম ধনী পরিবার টাটা পরিবারের ছোট ছেলে হলেন জিমি টাটা। আদতে তিনি কিন্তু কোটিপতি, কিন্তু তবুও অতি সাধারণ জীবন যাপন করেন তিনি। মুম্বাইয়ের কোলাবা একটি সাধারন ২ কামরা ফ্ল্যাট নিয়ে থাকেন জিমি টাটা। টাটা সন্স এবং অন্যান্য টাটা গ্রুপের কোম্পানির অন্যতম শেয়ারহোল্ডার তিনি। উত্তরাধিকারসূত্রে টাটা পরিবারের অনেক সম্পত্তি পেলেও তিনি এখনও মাটির মানুষ।

তবে জানা যায় তিনি কোনদিন ব্যবসায় আগ্রহী ছিলেন না। রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত তার একটা মোবাইল ফোনও নেই। তবে খেলাধুলায় বেশ আগ্রহ আছে। তিনি স্কোয়াশ খেলতে পছন্দ করেন। কিছুদিন আগেই শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা একটি টুইট করে টাটা পরিবারের কনিষ্ঠ সদস্যের কাহিনী সকলের সামনে নিয়ে আসেন।

সেই টুইটারে তিনি লেখেন, ‘দুর্দান্ত স্কোয়াশ প্লেয়ার তিনি, আমাকে প্রতিবার হারিয়ে দিতেন’। এছাড়াও তার জীবনের নানা ঘটনা নিয়ে আলোকপাত করেছেন তিনি তার টুইটের মাধ্যমে। তবে বলতে গেলে, টাটা গোষ্ঠীর এই লো প্রোফাইল পথ চলার ব্যাপারে অনেকেই জানেন।

আপনারা সকলেই জানেন টাটা পরিবারের অন্দর থেকেই এই ধরনের পথচলা শুরু হয়েছে। আর সেই কারণেই এখনো কোটি কোটি টাকার মালিক হয়েও টাটা পরিবারের সমস্ত সদস্যরা একেবারে মধ্যবিত্তের মতো থাকেন। রতন টাটা কে তো আপনারা সবাই চেনেন ভালো করেই। আর তার মতোই তার ভাই জিমি টাটাও একেবারে মধ্যবিত্তের মতো জীবন যাপন করতে পছন্দ করে থাকেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026