আগামী সপ্তাহে লঞ্চ হবে Realme 12 Pro এবং Realme 12 Pro Plus, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Realme। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। এছাড়াও তাদের প্রিমিয়াম ফোনগুলো টেক্কা দিচ্ছে আইফোনকেও। এবার মিড রেঞ্জে রাজ করতে আসছে এই কোম্পানি। Redmi কোম্পানির জনপ্রিয় ফোনকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে শীঘ্রই লঞ্চ হবে Realme 12 Pro ও Realme 12 Pro Plus। এর কিছু স্পেসিফিকেশন লঞ্চের আগেই লিক হয়ে গেছে। এর দাম কত বা কবে থাকতে পাওয়া যাবে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

লিক অনুসারে, Realme 12 Pro Plus ফোনে ৬.৭ ইঞ্চি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে না ১২০hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক থাকবে। এতে Qualcomm Snapdragon 7s Gen2 চিপসেট ব্যবহার করা হতে পারে। ক্যামেরার কথা বললে, এতে ১২০x জুম সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। পেরিস্কোপ লেন্স ও অপটিক্যাল ইমেজ স্টেবেল থাকবে এই ফোনে। অন্যদিকে Realme 12 Pro ভ্যারিয়েন্ট দুটি কালার অপশনে আসবে। একটি নেভিগেশন বেইজ ও সাবমেরিন ব্লু।

Realme এর এই দুটি স্মার্টফোন ২৯ জানুয়ারি ১২ টায় ফ্লিপকার্ট এ লঞ্চ হবে। লিক অনুসারে, Realme 12 Pro ভারতে ২০ হাজার টাকার নিচে পাওয়া যাবে। আর Realme 12 Pro Plus ফোনের দাম ২৫ হাজার টাকার বেশি হবে। এই ফোন লঞ্চ হলে দামের ওপর ব্যাঙ্ক অফার ঘোষণা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026