Realme কোম্পানির এই দারুন স্মার্টফোন, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সামনে ফেল DSLR

আপনি যদি এই মুহূর্তে নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য আছে সুখবর। এই মুহূর্তে ভারতে যে সমস্ত কোম্পানি দারুন জনপ্রিয়তা পেয়েছে ফোনের জগতে, তাদের মধ্যে অন্যতম হলো রিয়েলমি। এই কোম্পানির নতুন ডিভাইস, Realme 9 Pro 5G সম্প্রতি ঝড় তুলে দিয়েছে ভারতের মার্কেটে। এই মুহূর্তে এই ফোনটি হয়ে উঠেছে ভারতের সবথেকে ভালো মিড রেঞ্জের স্মার্টফোনের মধ্যে একটি। দীপাবলি সেলে এই স্মার্টফোনের ওপরে আছে দারুন কিছু অফার। এই ফোনের এমনিতে দাম ২১,৯৯৯ টাকা। তবে এই দিওয়ালি সেলে এই ফোন আপনি মাত্র ১৮,৯৯৯ টাকায় কিনে নিচ্ছেন। ফ্লিপকার্ট দিওয়ালি সেলে এই অফার দেওয়া হচ্ছে এই ফোনের উপরে।

এই 5G স্মার্টফোনে আপনি পাচ্ছেন ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল। তার সাথেই আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এই স্মার্টফোনে আপনি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৬৯৫ প্রসেসর। এই প্রসেসর কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে অক্টা কোর এবং বেশ উন্নত মানের। এছাড়াও এই স্মার্টফোনে আপনি পাবেন অ্যাড্রেনো ৬১৯ এর GPU। এছড়াও ৮ জিবি পর্যন্ত আপনি RAM এর বিকল্প পেয়ে যাবেন। এর সাথেই আছে একটি ১২৮ জিবি স্টোরেজ অপশন।

ক্যামেরার জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। তার সাথেই এই স্মার্টফোনে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তার সাথেই এই ফোনে আছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ারের জন্য আছে একটি ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এই ফোনে ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১২ নির্ভর রিয়েলমি ইউ আই ৩.০ রয়েছে এই স্মার্টফোনে। যেহেতু এটি একটি 5G স্মার্টফোন, তাই এই ফোনে আপনি 5G, 4G LTE, WiFi, Bluetooth, GPS, USB – C, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক দেওয়া হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026