আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Realme। তাদের বাজেট রেঞ্জের C সিরিজের দুটি ফোন এই বছর লঞ্চ করেছে কোম্পানি। বছরের শুরুতেই প্রকাশ পেয়েছিল C55। এবার সম্প্রতি কোম্পানি Realme C51 নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনে কি কি ফিচার পাওয়া যাবে এবং তার দাম কত হবে এই সম্বন্ধে জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি Realme কোম্পানির এই নতুন স্মার্টফোন Iphone 14 Pro এর মত দেখতে হবে। এতে একটি ওয়াটারড্রপ নচ থাকবে এবং আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো কোনো ফিচার থাকবে। এই মিনি ক্যাপসুল জায়গাতে ব্যবহারকারীদের উপযোগী তথ্য যেমন ডাটা ইউসেজ, চার্জিং স্ট্যাটাস এবং নোটিফিকেশন দেখা যাবে। ফোনের সিম স্লট থাকবে বামদিকে এবং ভলিউম রকার এবং পাওয়ার বোতাম থাকবে ডানদিকে। এই ফোনটি হালকা নীল এবং কালো এই দুই কালার অপশনে পাওয়া যাবে।
Realme C51 ৮ GB RAM এবং ৬৪ GB স্টোরেজ সহ আসবে। এতে ৩৩W ফাস্ট চার্জিং সহ একটি ৫,০০০mAh ব্যাটারি থাকবে। এছাড়া এতে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। বাকি এই অন্যান্য স্পেসিফিকেশন সম্বন্ধে এখনো বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। এই ফোনের দাম ১০ হাজার টাকার নিচে হওয়ার আশা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…