টেক বার্তা

আসতে চলেছে Realme X7 Max, ভারতে ফোনটির দাম কত?

অনেক দিনের অপেক্ষার হতে চলেছে অবসান। ৩১ এ মে দেশে লঞ্চ হতে চলেছে Realme X7 Max স্মার্টফোন। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। করোনার ২য় ঢেউ আছড়ে পড়ার কারণেই পিছিয়ে গিয়েছিল এই ফোনের লঞ্চিং। তবে এইবার বহু অপেক্ষার পর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করা হবে। বলা বাহুল্য, কেবল স্মার্টফোন নয়, সাথে লঞ্চ হতে চলেছে নতুন smart TV ও।

এই মাসের ৪ মে স্মার্ট টিভি এবং স্মার্টফোনটিকে লঞ্চ করবে এমনটাই জানানো হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। তবে এইবার Realme CEO এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ফোনটিকে কোম্পানি দেশে লঞ্চ করবে ৩১ এ মে। সাথে লঞ্চ হতে চলেছে Realme Smart TV ও। চলুন জানা যাক এই স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে,
Realme X7 Max এর ভারতে দাম

Realme X7 Max ফোনটির দেশে দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। তবে এই দামটি ফোনটির ৮ জিবি+১২৮ জিবি বিকল্পটির জন্য। অন্যদিকে গ্রাহক ১২ জিবি+২৫৬ জিবি বিকল্পটিকে কিনবেন বলে ভাবলে তাকে দিতে হবে ৩০,৯৯৯ টাকা। অনুমান করা হচ্ছে যে গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন Realme.com এবং জনপ্রিয় ই কমার্স সাইট Flipkart থেকে।

স্পেসিফিকেশন

Realme 7 Max এ দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে দেওয়া হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। এই স্মার্টফোনে কি প্রসেসর দেওয়া হবে তা সম্পর্কে কোনও তথ্যই দেওয়া হয়নি। অন্যদিকে এই স্মার্টফোনে ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৬৪ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই স্মার্টফোনে দেওয়া হতে চলেছে ১৬ mp সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদান করার জন্য এই স্মার্টফোনে দেওয়া হতে চলেছে ৪৫০০ mAh এর ব্যাটারি, সাথে থাকতে চলেছে ৫০ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026