Kanchanjunga Express Accident: সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ট্রেন দুর্ঘটনার আসল কারণ কী? জানুন রেল কী বলেছে

আবারো একবার দেশে মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটে গেল। এবার ঘটনাস্থল পশ্চিমবঙ্গ। জানা গিয়েছে, সোমবার নিউ জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সোমবার শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এখন অবধি যা জানা যাচ্ছে, তাতে এই দুর্ঘটনায় অন্তত আটজন নিহত ও ২৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যদিও আহত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে বলে আশঙ্কা।

তিনটি বগি লাইনচ্যুত হয়ে একপাশে পড়ে যায়

ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) এলাকার নিচবাড়ি ও রাঙ্গাপানি স্টেশনের মাঝে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষের কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে একপাশে পড়ে যায়। এদিকে, সকাল থেকে শিলিগুড়িতে ভারী বৃষ্টির জেরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা। ত্রাণের কাজ শুরু হয়েছে।

দুটি বগি পেছন থেকে লাইনচ্যুত

আজ সকাল পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি মোড়ের পাশে কাটিহার রেল ডিভিশনের রাঙাপানি এলাকায়। কাঞ্চনজঙ্ঘা ট্রেনের পিছনে দুটি পার্সেল ভ্যান এবং একটি গার্ড কোচ ছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, অসমের শিলচর থেকে কলকাতার শিয়ালদহের মধ্যে চলাচলকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ যাচ্ছিল। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনের কাছে মালবাহী ট্রেনটির দুটি বগি পেছন থেকে লাইনচ্যুত হয়।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও সব্যসাচী দে বলেন, ‘প্রায় ২৫ জন আহত হয়েছেন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের শরীরে গুরুতর কোনো আঘাত লাগেনি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আমরা যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযান শেষ করার চেষ্টা করছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা।” রেল জানাচ্ছে, ‘দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘাকে পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে। আমাদের কাছে ৮ জনের মৃত্যুর তথ্য রয়েছে।’ রেলের দাবি সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026