জীবনযাপন

Jilapi Recipe: বাড়িতেই বানান আড়াই প্যাঁচের জিলাপি, রইল রেসিপি

খেতে ভালোবাসেন অনেকেই। তবে সেই সমস্ত খাদ্য প্রিয় মানুষদের মাঝে এমন অনেকে থাকেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন ভীষণ পরিমাণে। তাদের যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করে। সেই সমস্ত মিষ্টি প্রিয় মানুষদের মধ্যে প্রায় সকলেই ভালোবাসেন জিলিপি খেতে। জিলিপি এমন একটি মিষ্টি যা পাওয়া যায় ভারতের সমস্ত জায়গায়। হঠাৎ করে যদি কারোর জিলিপি খেতে ইচ্ছে করে, আর সেইসময় দোকান থেকে কিনে নিয়ে আসা সম্ভব না হলে বাড়িতেই বানিয়ে নিন আড়াই প্যাঁচের জিলাপি। আপনাদের জন্য রইল রেসিপি।

উপকরণ:

রসের জন্য: দুই মেজারমেন্ট কাপ চিনি, এক মেজারমেন্ট কাপ জল, ফুড কালার, ফ্লেভারের জন্য তেজপাতা ও বড় এলাচ, লেবুর রস (সামান্য), ঘি বা মাখন।

জিলাপি বানানোর জন্য: এক মেজারমেন্ট কাপ ময়দা, এক টেবিল চামচ খাবার সোডা, লেবুর রস বা ভিনিগার বা টক দই (সামান্য পরিমাণে), এক টেবিল চামচ সাদা তেল বা মাখন, পরিমাণমতো জল।

কিভাবে বানাবেন জেনে নিন:

• প্রথমে গ্যাসে একটি পাত্র বসিয়ে পরিমাণমতো নিয়ে রাখা চিনি, জল, ফুড কালার ভালো করে বুলিয়ে নিতে হবে।
• এরপর তাতে ফ্লেভারের জন্য তেজপাতা ও বড় এলাচ দিয়ে দেবেন (নাও দিতে পারেন)। মিশ্রণটা হয়ে এসেছে মনে হলে তারমধ্যে এক টেবিল চামচ লেবুর রস ও মাখন দিয়ে দিতে হবে। সবটা একসাথে মিশে গেলে একটা চিটচিটে ভাব আসবে। আর তারপরেই সেটি নামিয়ে নিতে হবে।
• এরপর একটি পাত্রে পরিমাণমতো নেওয়া ময়দা, বেকিং সোডা, দুই টেবিল চামচ লেবুর রস বা ভিনিগার ( এর বদলে হাফ কাপ টক দই নিতে পারেন ), এক টেবিল চামচ মাখম বা ঘি, আর পরিমাণমতো জল নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
• মিশ্রণটা ঘন হয়ে গেলে পাইপিং টিউব বা কোন একটি সরু মুখওয়ালা বোতলে মিশ্রণটি পুরো নিতে হবে।
• এরপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। ঐ পাইপিং টিউব বা বোতল থেকে মিশ্রণটা তেলের মধ্যে আড়াই প্যাঁচ দিয়ে নিতে হবে। ( জিলাপির প্যাঁচ দেওয়ার ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে অভ্যাসের উপর)
• এরপর একেবারে হালকা আঁচে জিলাপি গুলো ভেজে নিতে হবে। জিলাপির রঙ হালকা বাদামি হলে সেটি কড়া থেকে তুলেই গরম গরম রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। রসের মধ্যে গরম গরম না দিলে বিষয়টি ঠিক হবে না।

এরপর রস থেকে তুলে গরম গরম সার্ভ করুন আড়াই প্যাঁচের জিলাপি।

John Fabian

Published by
John Fabian
Tags: JilapiRecipe

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026