Categories: দেশনিউজ

পরীক্ষা ছাড়াই DRDO-তে নিয়োগ! একাধিক শূন্যপদের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি

দেশের প্রতিরক্ষা খাতে কাজ করার স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য দুর্দান্ত সুযোগ এসেছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-র অধীনস্থ প্রতিষ্ঠান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অ্যাপ্রেন্টিস পদের জন্য। এখানে পরীক্ষার ঝক্কি ছাড়াই নিয়োগ হবে, শুধুমাত্র আইটিআই পাশ করলেই আবেদন করা যাবে।

পদ ও শূন্যপদের বিবরণ:

DRDO-র পক্ষ থেকে ১৩টি ট্রেডে মোট ৭০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। কিছু ট্রেড অনুযায়ী শূন্যপদ:
– ইলেকট্রিশিয়ান: ৮টি
– ফিটার: ১৭টি
– মেশিনিস্ট: ৮টি
– ফটোগ্রাফার: ২টি
– টার্নার: ১০টি

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীর অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের আইটিআই কোর্স উত্তীর্ণ হতে হবে।

বয়স সীমা:

– ন্যূনতম বয়স: ১৮ বছর
– সর্বোচ্চ বয়স: ৩০ বছর
– বয়স গণনা হবে ১ এপ্রিল, ২০২৫ অনুযায়ী।
– সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন কাঠামো:

– প্রতি মাসে ১৩,০০০/- স্টাইপেন্ড।
– বোর্ডিং ও লজিংয়ের সুবিধা নেই। তবে ক্যান্টিন থেকে অর্থের বিনিময়ে খাবার মিলবে।

আবেদন প্রক্রিয়া:

– আবেদন করতে হবে অনলাইনে [Apprenticeship India পোর্টালে](https://www.apprenticeshipindia.gov.in)
– ধাপগুলো নিচে দেওয়া হলো:

1. পোর্টালে গিয়ে প্রথমে নাম রেজিস্টার করুন
2. DRDO ARDE Apprentice পদটি সিলেক্ট করুন
3. ব্যক্তিগত তথ্য দিন
4. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন
5. আবেদন ফি দিন (যদি থাকে)
6. আবেদন সাবমিট করে প্রিন্ট নিন

আবেদন শুরুর তারিখ: ৪ এপ্রিল, ২০২৫
শেষ তারিখ: ২০ এপ্রিল, ২০২৫

নিয়োগ প্রক্রিয়া:

– কোনও লিখিত পরীক্ষা হবে না
– আইটিআই পরীক্ষার নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে
– এরপর নেওয়া হবে একটি ট্রেড টেস্ট
– এরপর মেডিকেল ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে

[DRDO অফিসিয়াল ওয়েবসাইটে](https://www.drdo.gov.in) বিস্তারিত পাওয়া যাবে
অফিসিয়াল নোটিশ: DRDO Official Notification

যারা ডিফেন্স সেক্টরে কাজ করতে চান, এ সুযোগ হাতছাড়া করবেন না! এখনই আবেদন করুন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026