নিউজ

Indian Railways Recruitment: মাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন

দেশের কর্মহীন যুবক যুবতীদের জন্য এলো এক সুবর্ণ সুযোগ। কর্মী নিয়োগ প্রক্রিয়া (Recruitment) শুরু হতে চলেছে ভারতীয় রেলে। নর্দার্ন রিজিয়নে স্পোর্টস কোটায় গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হতে চলেছে। এই মর্মে ভারতীয় রেলের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। শুধুমাত্র মাধ্যমিক পাশেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। এ বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

স্পোর্টস কোটায় চলছে কর্মী নিয়োগ। ফুটবল মেন, ওয়েট লিফটিং মেন, অ্যাথলেটিক্স ওমেন, অ্যাথলেটিক্স মেন, বক্সিং মেন, বক্সিং ওমেন, (সুইমিং মেন) অ্যাকোয়াটিক্স, টেবল টেনিস মেন, হকি মেন, হকি ওমেন, ব্যাডমিন্টন মেন, কবাডি মেন, কবাডি ওমেন, রেসলিং মেন, রেসলিং ওমেন, চেস মেন এই পদগুলিতে গ্রুপ ডি তে নিয়োগ হবে। মোট ৩৮ টি শূন্যপদ রয়েছে।

প্রার্থীদের স্পোর্টস বা খেলাধুলোয় যোগ্যতা থাকতে হবে। বাস্কেট বল মেন, হকি মেন, হকি ওমেন, রেসলিং মেন (ফ্রি স্টাইল) এর মতো আরো কিছু খেলায় আবেদনকারী প্রার্থীদের পদক থাকা বাধ্যতামূলক। এই চাকরিতে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে এবং প্রার্থীদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ১/০৭/২০২৪ এর হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে হলেই আবেদন করা যাবে এই পদগুলির জন্য। মূলত ফিজিক্যাল ফিটনেস এবং যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নিয়োগ হবে। লেভেল ১ GP ১৮০০ টাকা হিসেবে বেতন পাবেন কর্মীরা।

এই চাকরির জন্য আবেদন করতে হলে www.rrcnr.org ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন আবেদন পত্র। এরপর যে সমস্ত নথিপত্র চাওয়া হবে সেগুলির ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্ম সাবমিট করতে হবে। অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫০০ টাকা দিয়ে করতে হবে আবেদন। আর অসংরক্ষিত শ্রেণি এবং মহিলাদের জন্য মূল্যটা ২৫০ টাকা। আবেদন করার শেষ তারিখ ১৬/০৫/২০২৪।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026