দেশজুড়ে এখন চাকরির অভাব। অনেক শিক্ষিত যুবক চাকরির অভাবের কারণে বেকার বসে রয়েছেন। তবে আজকের এই প্রতিবেদন তাদের মুশকিল আসান হবে। চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। বছরের শেষের দিকে এবার এসএসসি জিডি কনস্টেবলের নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই জিডি কনস্টেবল নিয়োগের মাধ্যমে BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF এবং আসাম রাইফেলসের রাইফ্যালম্যান কনস্টেবল নিযুক্ত হবে। আশা করা যাচ্ছে যে হাজার হাজার পদে নিয়োগ হতে চলেছে।
এই এসএসসি জিডি কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৩ এ প্রকাশ করা হবে। এতে আবেদন করা যাবে ২৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই পরীক্ষা হবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। এর আগে অর্থাৎ ২০২২ সালে এই পরীক্ষা নিয়ে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ হয়েছিল। তাই আশা করা যাচ্ছে চলতি বছরেও অনেক শূন্যপদে নিয়োগ হবে।
এই পরীক্ষা ১৩ টি ভাষায় পরিচালিত হবে। তাই সকলেই নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষার তিনটি ভাগ থাকবে। প্রথমটি হল কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা। এরপর শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক পরিমাপ পরীক্ষা (PST) হবে। লিখিত পরীক্ষায় জেনারেল রেসনিং, অঙ্ক, ইংরেজি বা হিন্দি, জেনারেল নলেজ থাকবে। ১০ ম পাস করলে এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। আর আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সর্বোচ্চ বয়সসীমায় ওবিসিদের ৩ বছর ও SC বা ST দের ৫ বছর অতিরিক্ত থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…