ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে রয়েছে কাজের বিশাল সুযোগ। এই মুহূর্তে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে। প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে একজন বিশেষ কর্মী। আর এই বিশেষ প্রজেক্ট এর জন্য দেওয়া হবে ৩১ হাজার টাকা বেতন। তিন বছরের প্রজেক্ট এর কাজ। প্রথম এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপর প্রার্থীর কর্মদক্ষতার উপর ভিত্তি করে মেয়াদ বৃদ্ধি করা হবে।
এই পদের জন্য আবেদন করতে হলে জীব বিজ্ঞানের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি নেট অথবা গেট উত্তীর্ণ হতে হবে সেই প্রার্থীকে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তিতে।
যে প্রার্থী এই পদের জন্য আবেদন করতে চান তাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। তারপর হোম পেজ থেকে নোটিশে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি আপনি দেখতে পাবেন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী ইন্টারভিউ হবে ১৩ জুন ২০২৩। ঐদিন সকাল ১১ টায় প্রার্থীকে বিজ্ঞপ্তির দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। তার সঙ্গেই থাকতে হবে বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় সমস্ত নথি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেইল করে বিস্তারিত জানা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…