নিউজ

দু’ মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগ, বিধানসভায় বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

অনেকে পড়াশোনা শেষ করে সরকারি চাকরির জন্য ভাবছেন হয়তো। অনেকে শিক্ষক হবেন হয়তো ভাবছেন। এই রাজ্যে হবু শিক্ষকদের জন্য সুখবর! আগামি ২ মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। এমনটাই জানালেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আইনি জট কাটিয়ে ফের এসএসসি-তে নিয়োগ। মঙ্গলবার সকালে বিধানসভাতেই এই মন্তব্য করেছেন তিনি৷ শিক্ষামন্ত্রী প্রকাশ্যে জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই চাকরিপ্রার্থীদের সকল অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা চলছে৷

এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজ্য শিক্ষক নিয়োগে বদ্ধপরিকর। আমরা ইতিমধ্যেই প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ করেছি। তবে শিক্ষক নিয়োগে অনেক মামলা হয়েছে। আইনি জট কাটিয়ে নিয়োগের চেষ্টা করা হচ্ছে।  আগামী ২ মাসে ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ হবে রাজ্যে।’ তিনি আরও জানান, ‘জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে। এই নিয়ে কেন্দ্রের একতরফা তরফা ফতোয়া মানবে না রাজ্য।’

২০১৬ সালে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এই নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সেইসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আইনি প্যাচে এই নিয়োগ পক্রিয়া আটকে ছিল। তবে গত জুলাই মাসে উচ্চ প্রাথমিকের নিয়োগের উপর থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ব্রাত্য বসু এদিন জানান, আদালতে এই মামলা চলার জেরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে থমকে রয়েছে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশেই চাকরিপ্রার্থীদের অভিযোগের মামলার শুনানি চালাচ্ছে কমিশন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে এই মামলার দ্রুত নিষ্পত্তি করতে শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে৷ কমিশনের তরফ থেকে চাকরিপ্রার্থীদের অভিযোগ শোনার পাশাপাশি আইনজীবীদের সঙ্গেও একটি নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ পাশাপাশি, এদিনও বিরোধীদের রোষের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। তিনি তখন বলেন, “আদালতের নির্দেশ মেনে তাঁরা কাজ করছেন। এসএসসি কমিশনের ৬ জন অফিসার রোজ বসে প্রার্থীদের অভিযোগ শুনছেন। ইতিমধ্যে অভিযোগের তালিকা প্রস্তুত করা হচ্ছে। আদালত তাঁদের তিন মাস সময় দিয়েছে। ইতিমধ্যে সেই অভিযোগের তালিকা আদালতে জমা দেওয়া হবে। আদালত তাঁদের সময়সীমা বর্ধিত করেছে। তারা আশা করছেন আদালতের নির্দেশেই তাঁরা দ্রুত নিয়োগ করতে পারবেন। বিভিন্ন আইনি জটিলতায় কাজ আটকে রয়েছে।”

স্কুল সার্ভিস কমিশন সূত্র থেকে জানা যাচ্ছে, এখনও প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীক অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া এখনো বাকি রয়েছে৷ এই মুহূর্তে যেভাবে এই অভিযোগের নিষ্পত্তি করতে শুনানি চলছে, তাতে ডিসেম্বরের মধ্যেই সব অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হবে। এখনো পর্যন্ত কমিশনের কাছে এই মামলার প্রায় ১৮ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে।

John Fabian

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026