৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার, স্কুল দুর্নীতির পাশাপাশি চাকরি বিক্রি হয়েছে পুরসভায়!

SSC দুর্নীতি মামলার রেশ এখনও কাটেনি, পশ্চিমবঙ্গে অর্থ তছরুপ ও চাকরি কেলেঙ্কারি সর্ব প্রথমে। কিছুদিন আগে পর্যন্ত চাকরি পরীক্ষার কেলেঙ্কারি নিয়ে যেই দামামা বেজেছিল, সেই দামামা এবার বাজতে শুরু করেছে বিভিন্ন জায়গার পুরসভায়। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে যে লাখ লাখ টাকা ঘুষের বিনিময়ে চাকরি হয়েছে একাধিক পুরসভায়!(Municipality Recruitment Scam)

দক্ষিণ দমদম পুরসভা থেকে শুরু করে দমদম, পানিহাটি, হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর, কৃষ্ণনগর টাকি এই সমস্ত পুরসভায় চলেছে চাকরি সংক্রান্ত দুর্নীতি। এই প্রত্যেকটি জায়গায় সিবিআই আচমকা হানা দেয়। এমনকি, সল্টলেকের পুর ও নগোরন্নয়ন দফতরেও হানা দেয় সিবিআই।

তদন্ত সূত্রে খবর, বিভিন্ন শূন্যপদে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে বিভিন্ন পুরসভায় (Municipality Recruitment Scam) । লাখ লাখ টাকা ঘুষের মধ্যে দিয়েই চাকরি হয়েছে। প্রায়, ৬০০০ শূন্যপদে বেআইনি ভাবে নিয়োগ চলেছে দিনের পর দিন ধরে। একেবারে, শিক্ষক নিয়োগ মডেলকে অনুকরণ করেই চলেছে চাকরি প্রক্রিয়া।

ইডি ও সিবিআই সূত্রে খবর, পুরসভার স্কুলের শিক্ষক, পাইপলাইন ইনস্পেক্টর, কেরানি, অ্যাসিস্ট্যান্ড ক্যাশিয়ারের চাকরির জন্য নেওয়া হতো ৫ লক্ষ টাকা! এছাড়া, ৪ লাখ করে নেওয়া হয়েছে ঝাড়ুদার,পিওন, অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ড্যান্ট, গাড়ির চালক, রাজমিস্ত্রি, ডাম্পার চালক কাজের জন্য। প্রায় ৬০০০ শূন্য পদ ভর্তি হয়েছে টাকার বিনিময়ে। সল্টলেকের পুর দফতরের অফিস থেকে গত ৭ ই জুন শুরু হয় তল্লাশি। রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই৷ এরপরেই হাতে আসে চমকে দেওয়ার মতন তথ্য।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026