নিউজ

East West Metro: ইস্ট ওয়েস্ট মেট্রোতে চাকরির সুবর্ণ সুযোগ, কীভাবে করবেন আবেদন, জেনে নিন

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট (East West Metro) প্রকল্পে খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিয়োগ। চুক্তি ভিত্তিতে নিয়োগ হবে এই প্রকল্পে। তাই অনলাইনে নয়, অফলাইনে আবেদন করতে হবে এই নিয়োগের ক্ষেত্রে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের কাছ থেকে অফলাইনে আবেদন পত্র চাওয়া হয়েছে। কারা আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য? কীভাবেই বা করবেন আবেদন, সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ বর্তমানে চলছে। কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেড এর তরফে মেট্রো রেল পরিষেবা আরো বাড়ানোর কাজ চলছে। এবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় হতে চলেছে কর্মী নিয়োগ। সম্প্রতি সংস্থার তরফে জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের চাকরি হবে এই সংস্থায়। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/আরবিট্রেশন/সিভিল/এক্সপোর্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শূন্যপদের সংখ্যা এক। উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করা যাবে। মহিলা পুরুষ নির্বিশেষে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

শুধুমাত্র ভারতীয় রেল, কেন্দ্রীয় সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/সিভিল (এসজি/জেএজি লেভেল) পদের অবসরপ্রাপ্ত কর্মচারীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের বয়স সীমা হতে হবে ৬০ থেকে ৬২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে, তফসিলি জাতি এবং উপজাতিভুক্তরা কোনো ছাড় পাবেন কিনা তা জানতে বিজ্ঞপ্তিটি দেখতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ইঞ্জিনিয়াররাও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

নির্দেশিকায় উল্লিখিত ঠিকানায় ডাকযোগে আবেদনের দরখাস্ত পাঠাতে হবে ইচ্ছুক প্রার্থীদের। আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে প্রয়োজনীয় নথিপত্র। এই নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা থাকছে না। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী বাছাই। আগামী ২২ মে এর মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীর সঙ্গে ছয় মাসের চুক্তি হবে সংস্থার। তারপর পারফরম্যান্সের নিরিখে আরো বাড়ানো হবে তা। মাসিক বেতন কাঠামোর ব্যাপারে জানতে দেখে নিতে হবে মূল বিজ্ঞপ্তি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026