নিউজ

Recruitment: বিপুল পরিমাণ শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, রইল আবেদন পদ্ধতি

চাকরির বাজারের দুর্দশা কারোরই অজানা নয়। একটি সরকারি বা বেসরকারি চাকরির (Recruitment) খোঁজে হন্যে হয়ে ঘুরছে দেশ তথা রাজ্যের শিক্ষিত যুবসমাজের একাংশ। শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরির অভাবে অর্থ রোজগারের পথ বন্ধ হয়ে রয়েছে যুব সমাজের একাংশের। প্রতিটি মানুষই চায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে চাকরি। সরকারি বেসরকারি নির্বিশেষে চাকরির চাহিদা এখন তুঙ্গে। কিন্তু দুর্ভাগ্যবশত দেশের বহু শিক্ষিত যুবক যুবতীই এখনো কর্মহীন হয়ে বসে রয়েছে। এর মাঝেই রাজ্যের নতুন নিয়োগের খবর প্রকাশ্যে এল। রাজ্য সরকারের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat Recruitment) বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এ বিষয়ে বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে।

রাজ্যের গ্রাম পঞ্চায়েত দফতরে গ্রুপ ডি, পিওন, গ্রাম পঞ্চায়েত কর্মী, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, নির্মাণ সহায়ক, সহায়ক, অ্যাকাউন্টস ক্লার্ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, স্টেনোগ্রাফার, ব্লক ইনফর্মেটিক্স অফিসার সহ মোট ৬৬৫২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা যাচ্ছে, আগামী জুন মাস থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের পোর্টালের মাধ্যমে চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

উল্লেখ্য, নবান্নের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ত্রিস্তরে মোট ৬,৬৫২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে। জুন মাস থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে গ্রাম পঞ্চায়েত দফতরে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026