টেক বার্তা

Redmi 12 5G: মাসে ১ মিলিয়নের বেশি বিক্রি হচ্ছে রেডমির এই 5G স্মার্টফোন! আজকেই ক্রয় করুন

সম্প্রতি চিনা মোবাইল ফোন প্রস্তুত কারক সংস্থা Redmi তাদের তুরুপের তাস লঞ্চ করেছে ভারতের বাজারে। যা বিগত এক মাসে 1 মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে। আজ্ঞে হ্যাঁ, Redmi 12 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 1 মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে। যা ভারতের বাজারে একটি বিস্ময় কর রেকর্ড। বিশেষ করে সবচেয়ে কম দামে দুর্দান্ত ফির্চাস উপলব্ধ করানোর জন্য Redmi 12 5G স্মার্টফোনের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, শক্তিশালী এই স্মার্টফোনের অবিশ্বাস্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে-

নিবন্ধের শুরুতে যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তবে এতে 6.79 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। তাছাড়া ফোনটির ক্যামেরা সেটআপের উপরে বিশেষভাবে নজর দিয়েছে সংস্থাটি। এতে 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 2-মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। তাছাড়া সেলফি তোলার জন্য একটি 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সরও দেওয়া হয়েছে। যা গ্রাহকদের সুপার সেলফি তোলার স্বপ্ন সার্থক করতে সক্ষম হবে।

যদি এই স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে বলি, তবে আপনি দুর্দান্ত এই ফোনে Octa Core-এর শক্তিশালী চিপসেট দেখতে পাবেন। এছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনটি 18W ফাস্ট চার্জিং সমর্থন সহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ বাজারে উপলব্ধ রয়েছে। শক্তিশালী এই স্মার্টফোনটি বর্তমানে তিনটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে ভারতের বাজারে। আপনি চাইলে 4GB RAM/6GB RAM/8GB RAM এবং 128 GB Storage/256 GB Storage বিকল্প বেছে নিতে পারেন। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে এই স্মার্টফোনটির প্রাথমিক মূল্য 12,821 টাকা থেকে শুরু হয়ে 15,940 টাকা পর্যন্ত হয়। আমরা আপনাদের জানিয়ে রাখি, 5G নেটওয়ার্ক সমর্থন করতে পারা ভারতের বাজারে এটাই সবচেয়ে সস্তার স্মার্টফোন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026