আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য এনেছি এমনই এক নাচের ভাইরাল ভিডিও যা দেখে মুগ্ধ হবেন আপনি।
দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে এখন সবচেয়ে জনপ্রিয় বিভিন্ন ধরনের শর্ট ভিডিও। এই ৩০ সেকেন্ড বা ১ মিনিটের ভিডিওগুলি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ইত্যাদি অ্যাপে দেখা যায়। এই ভিডিও প্রচুর মানুষ দেখেন। অনেকে লাইক ও কমেন্টও করেন। এমনকি এখনকার দিনে এই শর্ট বা রিল ভিডিও বেশি জনপ্রিয়তা পায় সাধারণ ভিডিওর তুলনায়। তাই আজকাল সকলে নিজের ট্যালেন্ট প্রদর্শন করতে এই শর্ট ভিডিও বানিয়ে থাকে। কেউ নিজের নাচের দক্ষতা প্রমাণ করার জন্য, আবার কেউ নিজের সুরেলা কণ্ঠ সকলের সামনে আনতে এই শর্ট ভিডিও বানিয়ে থাকেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে।
এবারের ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক যুবতী জঙ্গলের মাঝে গাড়ি থামিয়ে হালকা বৃষ্টির মাঝে নাচ করে রিল ভিডিও বানিয়েছেন। আসলে আজকাল জনপ্রিয় হওয়ার জন্য যেকোনো জায়গায় রিল ভিডিও বানাতে শুরু করেন রিল অভিনেত্রীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ রঙের ওয়ান-পিস পোশাক পরে মধ্যরাতের অন্ধকারে জঙ্গলে নাচছেন মেয়েটি। সে তার এক বন্ধুর সাথে জঙ্গলের রাস্তার পাশে তার গাড়ি পার্ক করেছিল। মেয়েটি গাড়ি থেকে নেমে তার সামনে নাচতে শুরু করে। মেয়েটি গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরা বসিয়েছে। বাইরেও হালকা বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় ‘টিপ-টিপ বরসা পানি…’ গানে চুল খোলা রেখে নাচছেন মেয়েটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @Sarvagy_ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিওটি ৬ লাখ মানুষ দেখেছেন ও প্রচুর মানুষ লাইক করেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…