৭০ দশকের এই অভিনেত্রীর মতোই দেখতে সোনাক্ষীকে, অভিনেত্রী উত্তর দিলেন…

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বলিউড স্টার শত্রুঘ্ন সিনহার কন্যা তিনি। তবে শত্রুঘ্ন কন্যার সাথে বেজায় মিল রয়েছে ৭০ দশকের এক অভিনেত্রীর। তিনি আর কেউ নন, সেই সময়ের প্রথম সারির বালি ডিভা রিনা রায়।‌ অদ্ভুতভাবে শত্রুঘ্ন কন্যার সাথে অনেক মিল রয়েছে ৭০ দশকের এই অভিনেত্রীর। শোনা যায়, একটা সময় অভিনেতার সাথে বেশ ভালোই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল রিনা রায়ের। তবে পরবর্তীকালে তা ভেঙে যায়। এই মুহূর্তে পুরনো একটি ঘটনার সূত্র ধরেই শত্রুঘ্ন সিনহা, রিনা রায়ের পাশাপাশি চর্চার আলোয় সোনাক্ষী সিনহাও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে সোনাক্ষী সিনহা ও রিনা রায়ের প্রায় একই রকম একটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে অদ্ভুতভাবে সোনাক্ষীকে একেবারে ৭০ দশকের এই অভিনেত্রীর মতোই দেখতে লাগছে। আপাতত, সেই প্রসঙ্গ নিয়েই শোরগোল পড়েছে গোটা মিডিয়ামহলে। আর এই প্রসঙ্গ নিয়েই ‘ফাস্টপোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, এমন কাকতালীয় ঘটনা থেকে থেকে ঘটতে থাকে। পাশাপাশি এও উল্লেখ করেছিলেন, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্রর মায়ের সাথে তার মায়ের অনেক মিল ছিল।

শত্রুঘ্ন সিনহার সাথে রিনা রয়ের বেজায় ভালো সম্পর্ক তৈরি হয়েছিল অভিনয়ের সূত্রেই। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা পাহলাজ নিহালীনি একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনেত্রী রিনা রায় একবার অভিনেতাকে শেষ সুযোগ দিয়েছিলেন তাদের সম্পর্ককে পরিণতি দেওয়ার জন্য। অভিনেতাকে তিনি বলেছিলেন, ৮ দিনের মধ্যে তাকে বিয়ে করতে হবে আর তা না হলে তিনি অন্যকাউকে বিয়ে করে নেবেন। তবে আগেই পুনাম সিনহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিলেন অভিনেতা। উল্লেখ্য সেইসময় চলচ্চিত্র নির্মাতা পাহলাজ নিহালীনি ‘হাতকড়ি’র পর তার পরবর্তী ছবির জন্য শত্রুঘ্ন, রিনা ও সঞ্জীব কুমারকে কাস্ট করতে চেয়েছিলেন। তবে সেই ছবির প্রস্তাবও ঐ সময়ে প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। পাশাপাশি জানিয়েছিলেন, অভিনেতা যদি তাকে পরবর্তী ৮ দিনের মধ্যে বিয়ে করতে প্রস্তুত থাকেন তাহলেই তিনি ছবিতে অভিনয় করবেন। আর তা না হলে তিনি অন্যকারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

অতএব, আগে থেকে বিবাহিত হওয়ার কারণে সেইসময় রিনা রায়ের কথা রাখতে পারেননি অভিনেতা। এমনকি পাহলাজ নিহালীনি যখন ছবি প্রত্যাখ্যান করার পাশাপাশি অভিনেত্রী তাকে কি জানিয়েছেন! তার সবটা অভিনেতাকে ডেকে জানান, তখন নিহালীনির কাছে কেঁদেছিলেন অভিনেতা। চলচ্চিত্র নির্মাতার কথায়, তিনি আগে কখনোই অভিনেতাকে এমনভাবে কাঁদতে দেখেননি। অবশ্য এরপরে মহসিন খানকে বিয়ে করে পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন রিনা রায়। বিরতি নিয়েছিলেন বড়পর্দা থেকেও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026