অক্ষয় কুমারের থেকে রেখা প্রায় ১৩ বছরের বড়, তবুও একে অপরকে পাওয়ার জন্য সমস্ত সীমা অতিক্রম করেছিলেন তাঁরা

বলি জগতের এভারগ্রীন আইকন রেখা আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। পুরনো হিন্দি সিনেমার তালিকায় একাধিক হিট দেখা যায় রেখার নামে। সৌন্দর্য্য বা অভিনয়ের কেরামতিতে আজকালকার দিনের অভিনেত্রীদেরও পিছনে ফেলে দেন রেখা। তিনি বরাবরই সাহসী। সামাজিক ট্যাবু ভেঙে গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি বেশ সাবলীল। তাঁকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তবে তাতে কেয়ার করেন না। নিজের মতাদর্শে জীবনযাপন করতে পছন্দ করেন বলি এভারগ্রীন বিউটি।

রেখাজির সৌন্দর্যে তো অনেকেই প্রেমে পড়ে গেছিলেন এককালে। রেখার বলিউড ক্যারিয়ার একাধিক হিট সিনেমা দিয়ে সুসজ্জিত। বলি ক্যারিয়ারের পাশাপাশি রেখা চর্চায় আসেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সাথে সম্পর্কের জন্য। এই নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে চর্চার ঝড় ওঠে। তবে বিভিন্ন সম্পর্কে জড়ালেও কোনদিন বিয়ে করেননি অভিনেত্রী। তবে এই বিষয়টি মোটামুটি সকলে জানলেও, খুব কম মানুষ জানেন যে অভিনেত্রী রেখা শুধুমাত্র অমিতাভ বচ্চন নয়, জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাথে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন।

আসলে ১৯৯৬ সালে খিলাড়ি কা খিলাড়ি ছবিতে, বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখাকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে হয়েছিল। রেখা তখন বলিউডের একজন সুন্দরী এবং ভালো অভিনেত্রী ছিলেন। তাঁর ক্রেজ মাতাল করত নেটিজেনদের। সেই সময় অক্ষয় কুমারও রেখাজির লাস্যময়ীতার ফাঁদে পড়ে যান। আসলে ওই সিনেমাতে অক্ষয় এবং রেখার একাধিক অন্তরঙ্গ দৃশ্য ছিল যা শুটিং করার সময় তাদের মধ্যে দূরত্ব কমে। তারপর জানা যায় এই জুটি একে অপরের সাথে অনেকদিন ডেট করেছিলেন।

তবে আপনাদের জানিয়ে রাখি কারন অনেক আগে অর্থাৎ ১৯৯৪ সাল থেকে অক্ষয় কুমার রবীনা ট্যান্ডন এর সাথে ডেট করেন। কিন্তু তাও খিলাড়ি কা খিলাড়ি সিনেমা শুটিংয়ের সময় রেখার সাথে সম্পর্ক মজবুত হয়ে যায় অক্ষয় কুমারের। এমনকি তিনি রবিনাকে দূরে সরিয়ে দিতে শুরু করেন। অক্ষয় কুমার রেখাজির কাছে যাওয়ার চেষ্টা করেন। এমন কথা কিছুদিন আগে নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন রবিনা ট্যান্ডন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026