সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই হার শুধুমাত্র প্রেসিডেন্ট পদ হারানোতেই সীমাবদ্ধ নেই। এই নির্বাচনের ফল তার সাংসারিক জীবনেও বেশ প্রভাব ফেলেছে। এক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হয়তো ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ডিভোর্স হয়ে যাবে। এমনকি একথা স্বীকার করেছে ট্রাম্প ঘনিষ্ঠ রাও।
স্টেফানি ওয়ালকফের হলেন মেলানিয়া ট্রাম্প এর পরামর্শদাতা। তাকে নিয়োগ করেছিল খোদ ট্রাম্প। সেই স্টেফানি দাবি করেছে এখন ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক শেষ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু করে দিয়েছে মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে মেলানিয়া। স্টেফানি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই দুজনে হোয়াইট হাউসে তাদের শয়নকক্ষ আলাদা করে নিয়েছে। তাদের মধ্যে আর একটুও ভালোবাসার সম্পর্ক নেই। এখন তাদের দুজনের সম্পর্ক একটি কাঁচের মত ঠুনকো।
এছাড়া ট্রাম্পের পুরনো রাজনৈতিক পরামর্শদাতা ও প্রাক্তন সহযোগী ওমারোসা ম্যানিগল্ট নিউম্যান একই কথা জানিয়েছেন। তিনি ও বলেছেন, এখন শুধুমাত্র ট্রাম্পের হোয়াইট হাউস থেকে বেরোনোর অপেক্ষা। তারপরই মেলানিয়া ট্রাম্পের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে যখন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল তখন ট্রাম্প কখনো প্রেসিডেন্ট হবে ভাবতে পারেনি মেলানিয়া। তিনি ভোটে জিতলে আবেগ ধরে না রাখতে পেরে কেঁদে ফেলেছিলেন মেলানিয়া। এর মাঝেও এতদিন দুজনকে হাসিমুখে জনসমক্ষে আসতে দেখা গিয়েছে। কিন্তু সম্প্রতি ভোটের নির্বাচনে ফল এখন সব সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…