নিউজ

অনলাইন ফার্মেসি সংস্থা নেটমেডস এর শেয়ার কিনে ভারতে ইকমার্স ব্যবসা পাকা করার লক্ষ্যে আম্বানি

ঋদ্ধিমান রায়: ভারতে ইকমার্স সংস্থাগুলির মধ্যে বাজারের দিক থেকে অ্যামাজনের ধারে কাছে নেই বাকিরা। এবার অ্যামাজনকে চাপের মুখে ফেলে দিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অনলাইন ওষুধসংক্রান্ত সংস্থা নেটমেডস এর ৬০ শতাংশ শেয়ার ৬২০ কোটি টাকা দিয়ে কিনে নিলেন মুকেশ আম্বানি। শিশু সুরক্ষা সংক্রান্ত জিনিসপত্র, ডাক্তার ও ডায়গোনস্টিক এর অনলাইন বুকিং করে থাকে নেটমেডস। পুঁজি সংক্রান্ত সমস্যা থাকায় শেয়ার বিক্রির পথ দেখছিল সংস্থাটি।

নেটমেডস এর শেয়ার কেনার মধ্য দিয়ে দেশে ইকমার্স ব্যবসায় সরাসরি প্রবেশ করল রিলায়েন্স। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের পরিচালক ঈশা আম্বানি জানান– নেটমেডস এর শেয়ার যুক্ত করে ইকমার্স প্ল্যাটফর্মে রিলায়েন্স এর ভূমিকা ও গুরুত্ব বৃদ্ধি পেল। এখন থেকে রিলায়েন্স রিটেল ন্যায্য দামে উন্নতমানের স্বাস্থ্য সংক্রান্ত পণ্য সরবরাহ করতে পারবে।

নেটমেডস এর পাশাপাশি ‘মেড লাইফ’, ‘ফার্মইজি’ প্রভৃতি সংস্থাও অনলাইন ফার্মেসি ব্যবসা করে থাকে। কিন্তু ওষুধ রপ্তানিতে লভ্যাংশ কম থাকায় এতদিন এই ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ দেখাতেন না বিনিয়োগকারীরা। কিন্তু মাস চারেক ধরে বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতির মধ্যে অনলাইন ওষুধপত্রের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে ঘুরে দাঁড়াচ্ছে ফার্মেসি সংস্থাগুলি।

উল্লেখ্য, গত সপ্তাহে বেঙ্গালুরুতে অনলাইন ফার্মেসি ব্যবসার পত্তন করেছে অ্যামাজন ইন্ডিয়াও। খুব শীঘ্র গোটা দেশে তাদের পরিষেবা চালু করবে সংস্থাটি। ভারতের ইকমার্স বাজার ধরতে আদা জল খেয়ে নেমেছে রিলায়েন্সও। শোনা যাচ্ছে আম্বানির সংস্থা অনলাইন লঁজারি রিটেল Zivame, অনলাইন দুধ রপ্তানি সংস্থা মিল্কবাস্কেট সহ আরো কয়েকটি ইকমার্স সংস্থার সঙ্গে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা চালাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026