ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Reliance Jio: ১১ টাকায় পেয়ে যান ১০ জিবি ইন্টারনেট, ভয় নেই নেট শেষ হবার, জিও নিয়ে এলো এই নতুন ধামাকা অফার

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটা দারুন খবর নিয়ে এলো রিলায়েন্স জিও। এবারে সস্তায় প্রচুর ইন্টারনেট ব্যবহারকারীদের অফার করতে শুরু করেছে রিলায়েন্স। যত খুশি সিনেমা দেখা ভিডিও কল করা যাবে এই নতুন প্ল্যান দিয়ে রিচার্জ করলে। পাশাপাশি ডেইলি ডেটার কোটা নিয়ে খেয়াল রাখার কোনরকম কোন সম্ভাবনা নেই কারণ এখানে আপনারা প্রতিদিন প্রচুর ইন্টারনেট পেয়ে যাবেন যা আপনার কাছে রীতিমতো আনলিমিটেড মনে হতে পারে। এই নতুন প্ল্যানে এই মাত্র ১১ টাকায় আপনারা পেয়ে যাবেন ১০ জিবি ইন্টারনেট। ডাটার দিক থেকে জিওর এই প্লেন এই মুহূর্তে সবথেকে সস্তা। এখানে কোম্পানি আপনাকে ফোরজি ইন্টারনেট অফার করছে। ইউজার ইন্টারনেট ব্রাউজিং করে, সিনেমা দেখে অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে এই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বলতে গেলে এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কোনো লিমিট নেই।

জিও-এর ১১ টাকায় ১০ জিবি ৪ জি ডেটা প্ল্যান

এই নতুন প্ল্যান গ্রাহকরা ব্যবহার করতে পারবেন তাদের রেগুলার প্ল্যান এর সঙ্গে। ডেইলি ডেটা লিমিট যদি কারো শেষ হয়ে যায় তাহলে এই প্ল্যান দিয়ে রিচার্জ করা যেতে পারে। ইন্টারনেট কলিং এবং ব্রাউজিংয়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন এই ইন্টারনেট। সিনেমা দেখা বা যেকোনো কিছু ডাউনলোড করার ক্ষেত্রেও আপনারা এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিওর এই প্লানের মেয়াদ ১ ঘন্টা পর্যন্ত থাকতে চলেছে। এক ঘণ্টার মধ্যে আপনাকে ১০ জিবি ইন্টারনেট শেষ করতে হবে। যারা বড় ফাইল বা সিনেমা ডাউনলোড করতে চাইছেন এবং সার্ভার খুব ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা দারুন উপায় হতে পারে। সাধারণত ১ জিবি ডেটার জন্য যেখানে ১২ থেকে ১৫ টাকা খরচ করতে হয়, সেখানে আপনারা ১১ টাকায় ১০ জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন।

ভয়েস কল করা যাবে না

জিওর এই নতুন রিচার্জ প্লানে আপনারা শুধুমাত্র ইন্টারনেট সার্ভিস পাবেন। কোনরকম ভয়েস কল করার অপশন কিন্তু আপনাদের কাছে থাকছে না। তবে ইউজাররা হোয়াটসঅ্যাপ কলিং বা মেসেজ করতে পারবেন। পাশাপাশি যারা বেস প্ল্যান শেষ করে ফেলেছেন তারা কিন্তু এটা রিচার্জ করতে পারবেন। সহজ কথায় বললে, এখানে কিন্তু রিচার্জ করার জন্য কোন রকম বেস প্লানের প্রয়োজন নেই। শুধু তাই নয় বর্তমানে কোন প্ল্যান চললেও অনায়াসে এটা আপনি ব্যবহার করতে পারবেন। কোন রকম কোন অসুবিধা হবে না আপনার। প্রিপেড এবং পোস্টপেইড সবেতে এটা ব্যবহার করা যাবে। পাশাপাশি, এর সবথেকে বড় সুবিধা হল মাই জিও অ্যাপ অথবা জিও ওয়েবসাইট থেকে আপনারা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026