টেক বার্তা

গ্রাহকদের জন্য ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে এল জিও

বছরের শেষে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে জিও রিলায়েন্স। নিউ ইয়ার অফারে দারুণ সুযোগ জিও গ্রাহকদের। রিচার্জ করলেই মিলবে এক বছর বিনামূল্যে কথা বলার সুবিধা। সঙ্গে রয়েছে ইন্টারনেট পরিষেবাও। পুরোটাই মিলবে বিনামূল্যে। এর জন্য অবশ্য গ্রাহককে দিতে হবে মাত্র ২০২০ টাকা। ২০২০ সালের সঙ্গে সাযুজ্য রেখে বছরের শুরুতেই এই ধামাকা অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।

বিগত কয়েক মাস ধরে বারবার পরিবর্তিত হয়েছে জিও-র প্ল্যান। ৩৯৯-এর আনলিমিটেড কল ও ডাটা পরিষেবার পরিবর্তন ঘটেছে। অন্যান্য নেটওয়ার্কে কল করতে চার্জ বসেছে মিনিটে ৬ পয়সা। পরে ৪৪৪-এর নতুন প্ল্যান এসেছে জিও। নতুন প্ল্যানে মিলেছে ১০০০ মিনিট অন্যান্য নেটওয়ার্কে কলের সুবিধা। পরে সেই প্ল্যানেরও পরিবর্তন ঘটে। বেড়ে যায় সমস্ত প্ল্যানের দাম। জিও-র তরফে জানানো ট্রাই-এর নির্দেশ অনুসারেই এই পরিবর্তন এসেছে কোম্পানি। তবে গ্রাহকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে বারবার বিভিন্ন প্ল্যানের এমন দাম বেড়ে যাওয়ায়।

আরও পড়ুন : বড়দিনের আগে তিনটি ধামাকা অফার আনল জিও

সেই ক্ষত কিছুটা হলেও মেরামত হবে এই জিও নববর্ষ অফারে। নতুন বছরে নিজের গ্রাহকদের তাই নতুন প্ল্যান উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে কোম্পানি। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তাই সুবর্ণ সুযোগ, বছরে একবার রিচার্জ করে পেয়ে যাচ্ছে সারা বছর আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ও ভয়েস কল পরিষেবা। মাত্র ২০২০ টাকা মূল্যের এই নববর্ষ অফার রিচার্জ করলেই বছরভর মিলবে এই সুবিধা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026