কোথাও ট্রেন সফরের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি নিয়ে মাথায় চিন্তা আসে সেটা হল টিকিট (Train Ticket Booking)। বিশেষ করে দূরপাল্লার ট্রেন সফরের ক্ষেত্রে সকলেই চেষ্টা করেন টিকিট কনফার্ম করতে যাতে সিট নিয়ে দুশ্চিন্তা না করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিকিট কনফার্ম হয় না। এবার এই সমস্যা এক তুড়িতে দূর করতে আসরে নামলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। টেলিকম সংস্থার পাশাপাশি এবার ট্রেনের টিকিট বুকিংয়ের জন্যও অ্যাপ আনল রিলায়েন্স গ্রুপ (Reliance Jio)।
রিলায়েন্স জিওর তরফে বাজারে লঞ্চ হয়েছে জিও রেল অ্যাপ। ২০১৯ সালে এই অ্যাপ লঞ্চ করা হয়েছিল। আইআরসিটিসির সঙ্গে হাত মিলিয়ে টিকিট কাটা নিয়ে সমস্যা দূর করেছে জিও রেল অ্যাপ। তবে এই অ্যাপটির একটি বাধ্যবাধকতা রয়েছে। শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীরাই এই অ্যাপের সুবিধা পাবেন।
ট্রেনের কনফার্ম টিকিট কাটার পাশাপাশি থাকছে আরও একগুচ্ছ সুবিধা। টিকিট বুকিং এর পর পিএনআর নম্বর দিলে ট্রেনের সময়, তারিখ, স্টেশনের মতো তথ্যও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। পাশাপাশি এই অ্যাপের মাধ্যমেই টিকিট কাটার সঙ্গে সঙ্গে প্রয়োজনে ক্যানসেলও করা যাবে। সঙ্গে ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার অপশনও থাকছে এতে।
জিও রেল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে প্রথমে ফোনে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তারপর কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে তারিখ। এরপর ট্রেন আর সিট বেছে নিয়ে বাকি তথ্য দিয়ে টাকা পেমেন্ট করতে হবে। জিও ফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে অন্যান্য ফোনের ক্ষেত্রে এই অ্যাপ কাজ করবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…