টেক বার্তা

Jio-র এই ১ বছরের প্ল্যান ভীষণভাবে জনপ্রিয়, মিলবে ৯১২.৫ জিবি ডেটা

বর্তমানে প্রায় সকলেই জিওর কানেকশন ব্যবহার করে থাকেন। ওয়াইফাই হোক কিংবি মোবাইল ফোনের সিম জিও এখন সর্বত্রই। সেই শুরুর সময় থেকেই মুকেশ আম্বানির জিও রিলায়েন্স দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। যে কোন শ্রেণীর মানুষের হাতে এখন স্মার্ট ফোন আর তাতে সিম জিওর। তবে দিন দিন খরচা বাড়ছে জিও রিলায়েন্সের। সবসময় সবার পক্ষেই সেই পরিমাণ টাকা খরচ করা সম্ভবই হচ্ছে না। তবে এই পরিস্থিতিতে জিওর একটি দুর্দান্ত প্ল্যান রয়েছে যেটি এক বছরের। এক্ষেত্রে একেবারে ৯১২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

২৯৯৯ টাকার প্ল্যান-
এই প্ল্যানের বৈধতা এক বছর। এর মাধ্যমে পুরো ৩৬৫ দিন মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন। এক্ষেত্রে আনলিমিটেড কলের সুবিধা মেলে। ৯১২.৫ জিবি ডেটার হিসাবে প্রতিদিন মোট আড়াই জিবি ডেটা ব্যবহার করা যায়। ১০০ টি এসএমএস পাঠানো যায়। এক্ষেত্রে প্রতিদিন ডেটা স্পিড @৬৪কেবিপিএসে কমে যেতে থাকে। এই প্ল্যান যতদিন বৈধ থাকবে ততদিন জিও সিনেমা, জিও ক্লাউড, জিও টিভি ফ্রিতে দেখা যাবে।

এছাড়াও আরো একটি প্ল্যান রয়েছে সেটি ৭১৯ টাকার-
এটি ৮৪ দিনের একটি অন্যতম জনপ্রিয় প্ল্যান গ্রাহকদের কাছে। এক্ষেত্রে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যায়। প্রতিদিন ১০০ টা করে এসএমএসের সুবিধাও মেলে এই প্ল্যানের সূত্র ধরে। এই ৮৪ দিনে মোট ১৬৮ জিবি ডেটা ব্যবহার করতে পারেন গ্রাহকরা অর্থাৎ প্রতিদিন ২ জিবি করেই ডেটা ব্যবহার করেন তারা। এই জিও প্ল্যান যতদিন বৈধ থাকবে ততদিন জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড, জিও সিকিউরিটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026