ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio-র দিওয়ালি ধামাকা অফার, এক বছরের জন্য বিনামূল্যে পেয়ে যান ইন্টারনেট

দেশের সবথেকে বড় ব্যবসায়ী মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও তার ব্যবহারকারীদের জন্য একটা দারুন অফার চালু করেছে। এই অফারে আওতায় ব্যবহারকারীরা এক বছরের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পেতে পারবেন। দিওয়ালি ধামাকা অফার ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে কোম্পানি। এই অফারে বিনামূল্যে জিও এয়ার ফাইবার সুবিধা পাওয়া যাবে টানা এক বছরের জন্য। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই সুবিধা পাওয়া যাবে। এর শেষ তারিখ তিন নভেম্বর। এই পরিস্থিতিতে এই সুবিধা নেবার জন্য আপনার হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। এই ডিজিটাল যুগে যদি আপনি প্রচুর ইন্টারনেট একেবারে বিনামূল্যে ব্যবহার করতে চান তাহলে এটাই কিন্তু আপনার জন্য সবথেকে ভালো অফার হতে চলেছে।

জিও কোম্পানির এই নতুন অফারটি বর্তমান এবং নতুন উভয় ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। বিনামূল্যে ইন্টারনেটের পাশাপাশি ব্যবহারকারীরা ওটিটি প্লাটফর্মের সমস্ত সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি জিও কোম্পানির এই নতুন অফার গ্রহণ করেন তাহলে আর আপনাকে নতুন করে কোন সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে না। পাশাপাশি আপনি এক বছরের জন্য সীমাহীন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট প্যাক কখন শেষ হয়ে যাচ্ছে সেইটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি আনলিমিটেড ৫জি ইন্টারনেট উপভোগ করতে পারবেন বাড়িতে বসে কোন চিন্তা ছাড়া।

রিলায়েন্স জিওর এই নতুন দিওয়ালি ধামাকা অফার রিলায়েন্স জিও অথবা মাইজিও স্টোর থেকে আপনি গ্রহণ করতে পারবেন। আপনি যদি জিও এর এই দুটি প্লাটফর্ম থেকে কমপক্ষে ২০ হাজার টাকার কেনাকাটা করেন তাহলে এক বছরের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেবে এই সংস্থাটি। আগামী ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। আপনি ১২ মাসের ফ্রি রিচার্জ এর কুপন পেয়ে যাবেন। এছাড়াও কোম্পানি দিওয়ালি অফারে গ্রাহকদের তিন মাসের এয়ার ফাইবার প্ল্যান প্রদান করতে চলেছে। এর জন্য ব্যবহারকারীদের ২২২২ টাকা খরচ করতে হবে।

আপনাদের জানিয়ে রাখি, এই কুপন কিন্তু নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত লাগু থাকবে। গ্রাহকরা প্রাপ্ত এই সমস্ত কুপন সক্রিয় জিও এয়ার ফাইবার কানেকশনের সাথে ব্যবহার করতে পারবেন। এই কুপনগুলি রিলায়েন্স ডিজিটাল, মাই জিও অ্যাপ, জিরো পয়েন্ট, মাইজিও ডিজিটাল এক্সক্লুসিভ স্টোরে আপনারা রিডিম করতে পারবেন। আপনারা এক বছরের জন্য বিনামূল্যে ইন্টারনেট প্ল্যানে পেয়ে যাবেন ৮০০ টি লাইভ টিভি চ্যানেল। এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ১২টি ott অ্যাপ্লিকেশনের সাপোর্ট। ফলে সবমিলিয়ে আপনি প্রচুর নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন এবং প্রচুর কন্টেন্ট দেখতে পারবেন এক বছর ধরে একেবারে বিনামূল্যে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026