“বাড়িতে বসে কাজ” প্রস্তাবটির বাস্তবায়নের পর মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও 251 টাকার একটি রিচার্জ প্ল্যান চালু করেছে। ভয়েস কলিং ও এসএমএস সুবিধা না থাকা এই প্ল্যানটির নাম দেওয়া হয়েছে “বাড়ি থেকে কাজ” রিচার্জ প্যাক। গ্রাহকেরা এই প্ল্যানটিতে 51 দিনের জন্য 102 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। লক্ষণীয় ব্যাপার হলো 251 টাকার প্ল্যানটি আগে “ক্রিকেট সিজন প্যাক” নামে পরিচিত ছিল। যা প্রতি বছর আইপিএল এবং বড়সড় ক্রিকেট টুর্নামেন্টে অফার করা হয়।
এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন 2 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন 51 দিনের জন্য। উদাহরণস্বরূপ আপনার যদি নিয়মিত ডেটা প্যাকে 1.5 জিবি করে পান তবে এই রিচার্জ প্ল্যান মিলিয়ে মোট 3.5 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। সমস্ত ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমিয়ে 64kbps করে দেওয়া হবে।
করোনা আক্রান্তের জেরে বাড়িতে বসে কাজ করার সুবিধার্থে এটি জিওর দ্বিতীয় পদক্ষেপ। এর আগেও ডেটা ভাউচার গুলি সংস্করণ করে বাড়তি সুবিধা উপলব্ধ করা হয়েছে। সেগুলি হল-
11 টাকাঃ 800 এমবি ডেটা।
21 টাকাঃ 2 জিবি ডেটা + 200 মিনিট ননজিও কল।
51 টাকাঃ 6 জিবি ডেটা + 500 মিনিট ননজিও কল।
101 টাকাঃ 12 জিবি ডেটা + 1000 মিনিট ননজিও কল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…