করোনার জেরে লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয় কাজ। ফলে ডেটার চাহিদা বেড়ে গেছে বহুগুণ। এই সমস্যা সমাধানের জন্য জিও নিয়ে এসেছে এমন একটি প্ল্যান, যার ফলে উপকৃত হবেন গ্রাহকেরা। জিও কর্তৃপক্ষ একটি বার্ষিক প্ল্যান এনেছে, যার ফলে গ্রাহকেরা ভয়েস কলিং এর সাথে সাথে বেশি পরিমাণে ডেটা উপভোগ করতে পারবে।
নতুন এই প্ল্যানটি হলো –
২,৩৯৯ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + আনলিমিটেড জিও কল + ১২,০০০ মিনিট ননজিও কল। বৈধতা ৩৬৫ দিন।
জানা গেছে যে, এই নতুন প্ল্যানটি হলো গত ফেব্রুয়ারিতে চালু হওয়া ২,১২১ টাকার সংযোজিত রূপ। আগের এই প্ল্যানটিতে গ্রাহকেরা পেতেন – প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + আনলিমিটেড জিও কল + ১২,০০০ মিনিট ননজিও কল। বৈধতা ৩৩৬ দিন।
জিওর নতুন প্ল্যানটি যে অন্যান্য টেলিকম সংস্থা গুলির থেকে ৩৩ শতাংশ সাশ্রয়ী হবে, এমনটাই দাবী করেছে এই কর্তৃপক্ষ। কারণ, এয়ারটেল সংস্থা ২,৩৯৮ টাকায় দেয় দৈনিক ১.৫ ডেটার সুবিধাযুক্ত প্ল্যান(বৈধতা ৩৬৫ দিন)। অন্যদিকে ভোডাফোন সংস্থাও একই ডেটার সুবিধা দেয়।
তবে শুধু এই দীর্ঘমেয়াদী প্ল্যানটিই নয়, “বাড়ি থেকে কাজ” প্রকল্পের আওতায় জিওর আরও কিছু রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে শুধুমাত্র ডেটার সুবিধা পাবেন গ্রাহকেরা। সেগুলি হলো-
১১ টাকাঃ ৮০০ এমবি।
২১ টাকাঃ ১ জিবি।
৩১ টাকাঃ ২ জিবি।
৫১ টাকাঃ ৬ জিবি।
১০১ টাকাঃ ১২ জিবি।
১৫১ টাকাঃ ৩০ জিবি।
২০১ টাকাঃ ৪০ জিবি।
২৫১ টাকাঃ ৫০ জিবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…